
ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ও তাঁর স্ত্রী সাবিয়া চৌধুরীকে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগের মামলায় চার বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার (২১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডের পাশাপাশি তাঁদের ৭ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের কারাভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত না থাকায় তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বাদী আলা উদ্দিন ২০২১ সালের ১৫ আগস্ট ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টে অফারমূল্য ৩ লাখ ২৪ হাজার ৪৮১ টাকায় তিনটি মোটরসাইকেল অর্ডার করেন। কিন্তু যথাসময়ে পণ্য না আসায় তিনি টাকা ফেরত চান। আসামিরা ২০২২ সালের ২১ এপ্রিলে একটি চেক দেন। আসামির অ্যাকাউন্টে টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়। পরে ২০২২ সালের ৪ আগস্ট মঞ্জুর আলম শিকদার ও তাঁর স্ত্রী সাবিয়া চৌধুরীকে আসামি করে আদালতে প্রতারণার মামলা করেন তিনি।
গত বছরের ১৫ ডিসেম্বর মামলার চার্জ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে দুজনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
উল্লেখ্য, ২০২০ সালে আলেশা মার্ট যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর থেকে নিবন্ধন পায়। আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরু হয় ২০২১ সালের শুরুতে। কম মূল্যে মোটরসাইকেলসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য সরবরাহের নামে গ্রাহকের কাছ থেকে অগ্রিম টাকা নেয় প্রতিষ্ঠানটি। এর মধ্যে অসংখ্য গ্রাহককে পণ্য ও তাঁদের থেকে নেওয়া অগ্রিম টাকা ফেরত না দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা পাচার করেন প্রতিষ্ঠানটির কর্ণধার। তাঁদের বিরুদ্ধে সারা দেশে ১২৬টিরও বেশি মামলা রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে বেশ কয়েকটি মামলায় তাঁদের সাজা দেওয়া হয়েছে।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে