
সৌদি আরবের আলখারাজ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফ হোসেনের লাশ দেশে আসছে আজ শুক্রবার।
সৌদি সময় রাত ২টা ২৫ মিনিটে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট এসভি-৮০৬ রিয়াদ থেকে মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবে। ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
নিহত মোশাররফ হোসেন টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. সূরজত আলী।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় উপস্থিত থাকবেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে এ বিষয়ে ব্রিফ করবেন বলে জানা গেছে।
আরও পড়ুন:

পবিত্র ঈদুল ফিতর উদযাপনের লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারা দেশে ঈদের জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল শনিবার সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বা অন্য কোনো অনিবার্য কারণে মাঠে জামাত সম্ভব না হলে সকাল ৯টায়...
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের আকাশে আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার (২১ মার্চ) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। আজ সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয়
১০ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, অতীতের মতো বর্তমানেও সরকার প্রবাসীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে...
১২ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবিক, উন্নত ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
১৩ ঘণ্টা আগে