
মাছের সুষ্ঠু প্রজনন ও মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে সমুদ্রে মাছ ধরায় নিয়মিত নিষেধাজ্ঞার মেয়াদ এবার ৭ দিন কমিয়ে ৫৮ দিন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রতিবেশী দেশের সঙ্গে সংগতি রেখে নিষেধাজ্ঞার সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। দেশের মৎস্যজীবীদের জীবিকা তথা জাতীয় স্বার্থরক্ষার জন্য দীর্ঘদিন ধরে এই দাবি করছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ থাকবে।
মৎস্যসম্পদের টেকসই আহরণের লক্ষ্যে নিয়মিত সরকারি নিষেধাজ্ঞা দেওয়া হলেও একটি কারণে বাংলাদেশের জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। তাঁরা যখন সমুদ্রে মাছ ধরা বন্ধ রাখেন, তখন প্রতিবেশী দেশ ভারতের জেলেরা ঠিকই মাছ ধরেন। তাঁদের কেউ কেউ বাংলাদেশের সমুদ্রসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করেন। এ কারণে দীর্ঘদিন ধরে মৎস্যজীবীরা প্রতিবেশী দেশের সঙ্গে মিলিয়ে নিষেধাজ্ঞার সময় ঠিক করার দাবি করলেও তা মানা হয়নি। এ পর্যন্ত প্রতিবছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছ ধরা বন্ধ থেকে আসছে। অন্যদিকে প্রতিবেশী ভারতের আওতাধীন বঙ্গোপসাগর এলাকায় ৬১ দিনের নিষেধাজ্ঞা ১৫ এপ্রিল শুরু হয়ে ১৪ জুন শেষ হয়। এত দিন বিষয়টি দৃশ্যত উপেক্ষিত থাকার পর রাজনৈতিক পটপরিবর্তনের পর মৎস্যজীবী প্রতিনিধিসহ অংশীজনের মতামত নিয়ে সাগরে মাছ ধরায় বিধিনিষেধ হ্রাস তথা নিষেধাজ্ঞার সময় পুনর্নির্ধারণের উদ্যোগ নেয় মৎস্য অধিদপ্তর।
এই পরিবর্তনে বাংলাদেশের জেলেরা সুফল পাবে বলে মনে করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক ও মৎস্য গবেষক মীর মোহাম্মদ আলী। তিনি গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘মা ইলিশ ও অন্যান্য মাছের প্রজনন সময়ে নিষেধাজ্ঞার প্রয়োজন রয়েছে। আগে ভারতের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরও ৩৯ দিন বাংলাদেশের জেলেরা মাছ ধরতে পারতো না। সরকার এখন এটা সমন্বয় করার কারণে দেশের জেলেরা আর বঞ্চিত হবে না। নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে আনার কারণেও তারা উপকৃত হবে।’
এ বিষয়ে গত বছরের ৩০ নভেম্বর আজকের পত্রিকায় ‘ভারতীয় জেলেদের কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিরা, কমছে বিধিনিষেধ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে