কোম্পানি করদাতাদের আয়কর দাখিলের সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত কোম্পানি করদাতারা রিটার্ন দিতে পারবে। আজ রোববার এক আদেশে এই সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এদিকে পবিত্র ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের ছুটি উপলক্ষে এবং ই-ভ্যাট সিস্টেমে কিছুটা ধীর গতি হওয়ায় প্রতিষ্ঠান পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট রিটার্নের জমার সময়ও বাড়ানো হয়েছে।
কোম্পানির আয়কর রিটার্ন দাখিলের আগের সময়সীমা ছিল ১৫ মার্চ। এনবিআরের আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪ এর দফা (খ)-এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড স্বাভাবিক করদাতা ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্য সব করদাতার ২০২৫-২৬ করবর্ষের রিটার্ন দাখিলের তারিখ এক মাস বৃদ্ধি করেছে।
এনবিআরের নতুন আদেশে ভ্যাট রিটার্ন দাখিলের সময় ২৯ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সুযোগ শুধু ফেব্রুয়ারি মাসের ভ্যাট রিটার্ন দেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখন প্রতি মাসের ১৮ তারিখ পর্যন্ত রিটার্ন দেওয়া যায়।
এনবিআর সূত্র বলেছে, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করলে আইন অনুযায়ী বিলম্ব ফি ও আর্থিক জরিমানার বিধান রয়েছে। ফলে সার্ভার জটিলতার কারণে যাতে কোনো করদাতা অযথা জরিমানার মুখে না পড়েন, সে জন্য সময় বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৬ লাখ ৪৪ হাজার। বেশির ভাগ প্রতিষ্ঠানই রিটার্ন দেয় না।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২৩ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩৮ মিনিট আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে