
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের ‘প্রতীকী মোটিফ’ থাকছে না। এর আগে শোভাযাত্রায় প্রাথমিকভাবে আবু সাঈদের ‘প্রতীকী মোটিফ’ রাখার পরিকল্পনা ছিল, কিন্তু এখন এ পরিকল্পনা থেকে সরে এসেছেন আয়োজকেরা।
আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজাহারুল ইসলাম চঞ্চল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শহীদ আবু সাঈদের ‘‘প্রতীকী মোটিফ’’ রাখার প্রাথমিক পরিকল্পনা ছিল। এর মাধ্যমে আবু সাঈদের বীরত্বকে তুলে ধরার চিন্তা ছিল। কিন্তু আবু সাঈদের পরিবার বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে। যেহেতু পরিবার চাইছে না এ ‘‘প্রতীকী মোটিফ’’ রাখা হোক, তাই আমরা র্যালিতে এটি রাখব না।’
আজাহারুল ইসলাম আরও বলেন, র্যালিতে কী কী থাকবে, তা এখনো চূড়ান্ত করা হয়নি। প্রাথমিক পরিকল্পনা হয়েছে। সিদ্ধান্তগুলো চূড়ান্ত করে ঈদের ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর দু-এক দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে সবকিছু জানানো হবে।
এর আগে গত সোমবার অধ্যাপক আজাহারুল ইসলাম গণমাধ্যমকে বলেছিলেন, এবার শোভাযাত্রায় প্রাথমিকভাবে বড় আকারের চারটি ভাস্কর্য রাখার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে থাকবে ২০ ফুট দীর্ঘ জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের ভাস্কর্য। আরও থাকবে একটি করে বাঘ, পাখি ও স্বৈরাচারের প্রতীকী ভাস্কর্য। সামনে আরও সময় রয়েছে, তখন চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে