দেশে আমদানি হওয়া বিভিন্ন খেজুরের মধ্যে দুই ধরনের খেজুরের দাম ঠিক করে দিয়েছে সরকার। গত সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে অতি সাধারণ/নিম্নমানের খেজুর প্রতি কেজি ১৫০-১৬৫ টাকা এবং বহুল ব্যবহৃত জাইদি খেজুরের দাম ১৭০-১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় ওই বিজ্ঞপ্তির অনুলিপি এফবিসিসিআই সভাপতি এবং বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতিকেও পাঠানো হয়েছে।
তারপরও বিষয়টি নিয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন আমদানিকারকেরা। খেজুরের দাম বেঁধে দেওয়া সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাজি সিরাজুল ইসলাম বলেন, ‘খেজুরের দাম বেঁধে দেওয়ার বিষয়ে মন্ত্রণালয় থেকে আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। আমদানিকারক ও পাইকারি পর্যায়ে কে কত দামে বিক্রি করবে, সেটিও আমাদের জানা নেই।’
এদিকে খেজুরের অতিরিক্ত দাম নিয়ে প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম মঙ্গলবার বলেন, ‘সাধারণ মানুষ যে খেজুরটা খায়, সেটা ২০০-২৫০ টাকার মধ্যে রাখতে বলেছি। মন্ত্রণালয় থেকে চিঠিও দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে আজকের (গতকাল) মধ্যে এটা প্রকাশ করা হবে।’
এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় অনুভূতি নিয়ে কথা বলার দরকার নেই। এটা যার যার ব্যাপার। যে যেটা দিয়ে ইচ্ছা ইফতার করবেন। বস্তার খেজুরটার শুল্ক কমানো হয়েছে। উঁচু জাতের দামি খেজুরের শুল্ক কমানো হয়নি। সাধারণ মানুষ যেটা খায়, সেটার দাম কমাতে চিঠি দেওয়া হয়েছে।
এ সময় দেশে চিনি ও অন্যান্য পণ্যের কোনো সংকট নেই বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, খোলা চিনি প্রতি কেজি ১৪০ টাকা এবং প্যাকেটজাত ১৪৫ টাকায় ভোক্তা পর্যায়ে বিক্রি হবে। দেশে কোনো জিনিসের অভাব নেই।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪ ঘণ্টা আগে