
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাট ও দুর্নীতির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদুর রহিম জোয়ারদারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংস্থাটির কার্যালয়ে প্রায় দুই ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদক সূত্র জানায়, সংসদের সাউন্ড সিস্টেম স্থাপন ও পরবর্তী সংস্কারকাজে অনিয়মের অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে এই জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে একই বিষয়ে সংশ্লিষ্টদের তলব করে নথিপত্র চাওয়া হয়েছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সাউন্ড সিস্টেমে ত্রুটি দেখা দিলে বিষয়টি নিয়ে জনপ্রতিনিধিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এরপরই বিষয়টি তদন্তে নামে দুদক।
জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমকে জাহিদুর রহিম জোয়ারদার দাবি করেন, গণ-অভ্যুত্থানের সময় সংসদ ভবনের সাউন্ড সিস্টেমের তার ক্ষতিগ্রস্ত হয়ে ঢিলে (লুজ) হয়ে যাওয়ায় অধিবেশনে টেবিল চাপড়ানোর সময় সাউন্ড সিস্টেমে বিভ্রাট ঘটে। পাশাপাশি, সংস্কারকাজের প্রাথমিক ধাপে যুক্ত ‘আমানত এন্টারপ্রাইজ’-এর অনভিজ্ঞতাকেও তিনি দায়ী করেন।
দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত সবাইকে পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য গণপূর্ত অধিদপ্তরের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে স্থাপিত সংসদের সাউন্ড সিস্টেমে অনিয়ম এবং পরে অন্তর্বর্তী সরকারের সময়ে সংস্কারকাজে সম্ভাব্য দুর্নীতি খতিয়ে দেখতে চলতি বছরের জানুয়ারিতে অনুসন্ধান শুরু করে দুদক। তদন্ত শেষ হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১১ ঘণ্টা আগে