
বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) বিরুদ্ধে প্রায় ৪৫ কোটি টাকার যন্ত্রপাতি মাত্র ১২ লাখ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। এসব যন্ত্রপাতি সংস্থাটির আওতাধীন বন্ধ থাকা সাতটি মিলের।
আজ সোমবার (১২ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক তানজির হাসান আজকের পত্রিকাকে জানান, এ-সংক্রান্ত একটি অভিযোগ বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে।
তানজির হাসান জানান, বিটিএমসির আওতাধীন বন্ধ মিলগুলোর পুরোনো যন্ত্রপাতি সরকারি ক্রয়-বিক্রয় নীতিমালা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই নামমাত্র মূল্যে বিক্রি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
দুদক সূত্র জানায়, সরকারের প্রচলিত ক্রয়-বিক্রয় নীতিমালার তোয়াক্কা না করে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই প্রায় ৪৫ কোটি টাকার মেশিনারিজ মাত্র ১২ লাখ টাকায় বিক্রি করা হয়। এই অস্বাভাবিকভাবে কম মূল্যে যন্ত্রপাতি বিক্রির বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে অনুসন্ধানে নেমেছে কমিশন।
সূত্রটি আরও জানায়, যন্ত্রপাতি বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র যাচাই করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে দুদকের পক্ষ থেকে।
দুদকের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ‘মেসার্স আয়েশা এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের কাছে এসব যন্ত্রপাতি বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ বিটিএমসির একটি হিসাবে জমা রয়েছে—এমন তথ্যপ্রমাণও পেয়েছে দুদক।
উল্লেখ্য, বিটিএমসির বিরুদ্ধে যন্ত্রপাতি বিক্রিতে অনিয়মের অভিযোগ নতুন নয়। এর আগেও করোনাকালে সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে দুটি গাড়ি কেনার অভিযোগ ওঠে সংস্থাটির বিরুদ্ধে।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে