উজবেকিস্তানে আগামী ৯ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন পর্যবেক্ষণ করতে পর্যবেক্ষক পাঠাতে দেশটি বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে উজবেকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী অলোয়েভ বাখরমজন জুরাবোয়েভিচ এ অনুরোধ জানান। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে মন্ত্রণালয় আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়।
মোমেন বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক প্রেরণের জন্য উজবেকিস্তানকেও অনুরোধ করেছেন। এছাড়া বাংলাদেশি নাগরিকেরা যাতে সহজে ভিসা পেতে পারে সে বিষয়েও তিনি উজবেক উপ-পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান।
দুই মন্ত্রী বাংলাদেশ বিমানের ঢাকা–দিল্লি ফ্লাইট এবং উজবেক এয়ারের দিল্লি–তাসখন্দ ফ্লাইট দুটোর মধ্যে কোড শেয়ারিং পদ্ধতিতে আকাশপথে যাতায়াত শুরু করার বিষয়ে আলাপ করেন। পরবর্তীতে চাহিদা বিবেচনা করে ঢাকা ও তাসখন্দের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
দুদেশের মধ্যে অচিরেই উড়োজাহাজ চলাচলের জন্য চুক্তি স্বাক্ষরের বিষয়ে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ এবং উজবেকিস্তানের মধ্যে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের চট্টগ্রাম ও ইরানের চাবাহার বন্দরের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হলে পণ্য পরিবহনে খরচ কম হবে বলে উজবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী আশা করেন।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে