কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দীদের মধ্যে ৫৬ জনের সাজা মওকুফ করা হয়েছে। এই ৫৬ জন দীর্ঘ ২০ বছর ধরে বন্দী রয়েছেন। যাবজ্জীবনের অবশিষ্ট সাজা মওকুফ করেছে সরকার।
আজ মঙ্গলবার (১ জুলাই) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ এ তথ্য জানান।
মো. জান্নাত-উল ফরহাদ বলেন, ‘কারাগারে আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী যাদের সাজা রেয়াতসহ ২০ বছর শেষ হয়েছে, তাদের মধ্যে ৫৬ জন বন্দীকে সদাশয় সরকার কারাবিধি ৫৬৯ মোতাবেক ফৌজদারি কার্যবিধি ৪০১(১)-এর প্রদত্ত ক্ষমতাবলে অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির আদেশ দেওয়া হয়েছে।’
তবে সাজা মওকুফ হওয়া ৫৬ জন বন্দীর নাম-পরিচয় প্রকাশ করেনি কারা অধিদপ্তর।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩৮ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
১ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে