
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে আধুনিক নগর ব্যবস্থাপনায় সেফ সিটি বাস্তবায়ন এবং ডেটাবেইস রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় পারস্পরিক সহযোগিতার বিষয়ে দুই পক্ষ আগ্রহ প্রকাশ করেছে। এ ছাড়া সন্ত্রাস দমনে যৌথ ভূমিকা এবং ড্রোন প্রযুক্তির খাতে একে অপরকে সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের পুলিশ একাডেমির মধ্যে প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি পারস্পরিক সহযোগিতা-সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া দুই দেশের মধ্যে অপরাধী বা বন্দী বিনিময় ইস্যুটিও গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে।
বৈঠকের শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের হাইকমিশনারকে স্বাগত জানান। হাইকমিশনার ইমরান হায়দার নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
৮ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
৮ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
৯ ঘণ্টা আগে