
উজবেকিস্তান, লেবানন ও পর্তুগালে নতুন রাষ্ট্রদূত নিযুক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন পেশাদার কূটনীতিক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি উজবেকিস্তানে বর্তমান রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হবেন বলে জানানো হয়েছে।
মনিরুল ইসলাম বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করছেন।
বিসিএসের ২০তম ব্যাচের কর্মকর্তা মনিরুল ইসলাম ২০০১ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগদান করেন। নিউইয়র্কের আগে তিনি তুরস্কের ইস্তাম্বুলে কনসাল জেনারেল ও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।
লেবাননে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীরকে। ওই দেশে বাংলাদেশ সেনাবাহিনী থেকে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানের স্থলাভিষিক্ত হবেন তিনি।
জাভেদ তানভীর ১৯৯০ সালে বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। রাষ্ট্রদূত পদে নিযুক্তির জন্য চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত হওয়ার আগে তিনি যশোরে অবস্থিত বিমানবাহিনীর ঘাঁটি বিএএফ মতিউর রহমান ও টাঙ্গাইলে অবস্থিত ঘাঁটি বিএএফ পাহাড়কাঞ্চনপুর এয়ার অফিসার কমান্ডিং এবং বাংলাদেশ এয়ারফোর্স একাডেমির কমান্ড্যান্টসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন পেশাদার কূটনীতিক রেজিনা আহমেদ। তিনি পর্তুগালে বর্তমান রাষ্ট্রদূত তারিক আহসানের স্থলাভিষিক্ত হবেন। রেজিনা আহমেদ বর্তমানে মরিশাসে হাইকমিশনার হিসেবে নিযুক্ত আছেন।
বিসিএস ১৩তম ব্যাচের কর্মকর্তা রেজিনা আহমেদ ১৯৯৪ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি ইতালির মিলানে কনসাল জেনারেলের দায়িত্বও পালন করেছেন।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে