
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (গ্রেড-১) ও প্রশাসন শাখার প্রধান মো. মতিউর রহমান শেখ বর্ণাঢ্য কর্মজীবনের ইতি টানলেন। প্রায় ৩৪ বছরের পেশাগত জীবনের পর তিনি অবসরে যাচ্ছেন।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব প্রাইডে’ এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম।
অনুষ্ঠানে অতিরিক্ত আইজিরাসহ ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা বিদায়ী কর্মকর্তার কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণা করেন।
সভাপতির বক্তব্যে আইজিপি বাহারুল আলম বলেন, ‘বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে মতিউর রহমান শেখ নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর অবদান পুলিশ বাহিনীর অগ্রগতিতে অনস্বীকার্য।’ তিনি বিদায়ী এই পুলিশ কর্মকর্তার সুস্থ, সুন্দর ও সফল ভবিষ্যৎ কামনা করেন।
নিজ বক্তব্যে অতিরিক্ত আইজি মো. মতিউর রহমান শেখ পেশাগত জীবনে সব সহকর্মীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন মো. মতিউর রহমান শেখ। দীর্ঘ কর্মজীবনে তিনি খাগড়াছড়ি, রাজবাড়ী, বগুড়া ও কক্সবাজার জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সিআইডির প্রধান হিসেবে অতিরিক্ত আইজি পদেও দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজি (প্রশাসন) পদে কর্মরত ছিলেন।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে