
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অবনতির কারণে কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে। যার কারণে এ পর্যন্ত ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হয়েছে।’
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার দিবাগত মধ্যরাতে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান। এর আগে তিনি ফ্লাইট বাতিল হওয়ার কারণে বিদেশগামী যাত্রীদের দুর্ভোগ পরিদর্শন করেন এবং দুর্ভোগ লাঘব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, ‘আমাদের ৮০০ মানুষের থাকার ব্যবস্থা রয়েছে। এতে না হলে তাৎক্ষণিক আরও হোটেলের ব্যবস্থা করা হবে।’ তিনি বলেন, ‘সর্বশেষ একটি ফ্লাইটে ৫৩ জন যাত্রী ছিল। তাদের আমরা হোটেলে নিয়ে যাচ্ছি। রাতে তাদের সেহরি খাওয়ানোর পর পরদিন আমরা এসি বাসে করে সিলেটে পৌঁছে দেব।’
মন্ত্রী বলেন, ‘এখন সৌদি আরবে একটা ফ্লাইট যাওয়ার কথা। সৌদি যদি অপারেট করে তাহলে তো ভালো। না হলে তাদেরকেও আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করব এবং তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।’
মন্ত্রী বলেন, ‘আমাদের মিশন ও দূতাবাসগুলোকে বলে দেওয়া হয়েছে, বাংলাদেশিদের যেন নিরাপদ জায়গাতে নিয়ে আসা হয়।’
বিদেশে বাংলাদেশি হতাহতের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘কুয়েত বিমানবন্দরে হামলায় তিনজন বাংলাদেশি তিনজন আহত হয়েছে। তাদের মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং একজন চিকিৎসাধীন। আমাদের দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ করছে।’
আরও পড়ুন:

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে