বগুড়া সেনানিবাসে অবস্থিত আর্মার্ড কোর সেন্টার এন্ড স্কুলে (এসিসিএন্ডএস) সাঁজোয়া কোরের ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২০ জানুয়ারি ২০২৫) এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সেনাবাহিনী প্রধান এসিসিএন্ডএসে পৌঁছালে তাঁকে জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; কর্নেল কমান্ড্যান্ট, সাঁজোয়া কোর; জিওসি ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া এবং কমান্ড্যান্ট এসিসিএন্ডএস অভ্যর্থনা জানান।
সেনাপ্রধান সম্মেলনে উপস্থিত সাঁজোয়া কোরের অধিনায়ক এবং কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে সাঁজোয়া কোরের সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।
তিনি কোরের ঐতিহ্য এবং দেশের সেবায় সাঁজোয়া কোরের অবদানকে স্মরণ করে বলেন, ‘সাঁজোয়া কোরের প্রত্যেক সদস্য ভবিষ্যতে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।’
এরপর সেনাপ্রধান এসিসিএন্ডএস প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন এবং অধিনায়কদের সঙ্গে একটি গ্রুপ ফটোসেশনে অংশ নেন। অনুষ্ঠানে জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আর্মার্ড ব্রিগেডের কমান্ডার, সাঁজোয়া ইউনিটসমূহের অধিনায়ক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও গতকাল (১৯ জানুয়ারি ২০২৫) সাঁজোয়া কোরের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ, এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, চেয়ারম্যান, সেনা কল্যাণ সংস্থা। বগুড়া সেনানিবাসের শহীদ লেফটেন্যান্ট বদিউজ্জামান প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সামরিক ঐতিহ্য অনুযায়ী নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে গার্ড অব অনার প্রদান করা হয়।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে