
স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শে মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য জনবল নিয়োগের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মডেল মসজিদ যাতে ‘ধর্মীয় উগ্রবাদের’ কেন্দ্র হয়ে না ওঠে সে জন্য ধর্ম মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি হাফেজ রুহুল আমীন মাদানির সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, শওকত হাচানুর রহমান (রিমন), মনোরঞ্জন শীল গোপাল, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, জিন্নাতুল বাকিয়া ও রত্না আহমেদ অংশ নেন।
বৈঠকের ব্যাপারে কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি আজকের পত্রিকাকে বলেন, এখানে স্বাধীনতার সপক্ষে যারা আছেন, তাঁদেরই নিয়োগ দেওয়া হবে। যাতে এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিদের পরামর্শে এটা হয়। এ সিদ্ধান্ত আমরা মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছি। কারণ জনপ্রতিনিধিরা সবাইকে ভালোভাবে চিনেন।
বৈঠকে প্রতিটি জেলা, উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার পাশাপাশি, যেসব মসজিদের কাজ এখনো শুরু হয়নি দ্রুত সেসব মসজিদের কাজ শুরু করার সুপারিশ করা হয়।
কমিটি মডেল মসজিদ নির্মাণের অগ্রগতি সম্পর্কে স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করতে সুপারিশ করা হয়।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩৭ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
১ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে