
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তৃতায় অধিবেশনকক্ষের চেয়ারের মাহাত্ম্য তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শেষ দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সমাপনী বক্তব্য দেন তারেক রহমান।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘মাননীয় স্পিকার, এই যে চেয়ারটা আপনি দেখছেন, যে চেয়ারে আমি এখানে বসছি, আপনার সামনে, মাননীয় স্পিকার, এই চেয়ার কঠিন একটি চেয়ার মাননীয় স্পিকার। এ চেয়ার দেখলে মনে হয় বসতে খুব আরাম। আসলে মাননীয় স্পিকার মোটেও আরামের না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এই চেয়ারে বসলে মাননীয় স্পিকার প্রতি মুহূর্তে মনে হয় যে, আগুনের তপ্ত হিট আসছে মাননীয় স্পিকার। হাসার কিছু নাই। আমি যা ফিল করি, আমি আপনাদের তা-ই বলছি। মাননীয় স্পিকার, এই চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আমি হয়তো আপনার সামনে পপুলার কথা বলতে পারতাম, যেটাতে আরও অনেক বেশি তালি হতো মাননীয় স্পিকার, কিন্তু এই চেয়ার আমাকে বলে যে, আমি সব সময় পপুলার কথা বলতে পারি না।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাকে সেটাই বলতে হবে...মাননীয় স্পিকার, একজন রাজনীতিবিদ হিসেবে আমারও ইচ্ছে করে—যাতে জোরে জোরে তালি পাই, কিন্তু এই চেয়ার প্রতি মুহূর্তে আমাকে স্মরণ করিয়ে দেয়—নো, ইউ হ্যাভ টু টেক রাইট ডিসিশন, নট পপুলার ডিসিশন।’

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
১৬ মিনিট আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে