
প্রতি বছরের চেয়ে এবার মানুষ বেশি স্বস্তিতে বাড়ি ফিরছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার রাজধানীর পুরান ঢাকায় সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বড় কোনো অভিযোগ পাইনি। মানুষ শান্তিতে বাড়ি ফিরছেন।’ এ সময় ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে ফিরতে পারে, তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এর আগে নৌপথে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশে ছেড়ে যাওয়া লঞ্চ যাত্রীদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এ সময় উপস্থিত ছিলেন—নৌ পুলিশের অতিরিক্ত আইজি কুসুম দেওয়ান, নৌ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ঢাকা অঞ্চলসহ নৌপথের সঙ্গে সংশ্লিষ্ট এবং আইন-শৃঙ্খলায় নিয়োজিত সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে