
অব্যবস্থাপনা নিয়ে শুরু হওয়া গণটিকা ক্যাম্পেইনের প্রথম দিনে প্রায় ২৮ লাখ মানুষকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। পাশাপাশি ২ লাখের বেশি মানুষকে নিয়মিত টিকার অংশ হিসেবে প্রথম ডোজ দেওয়া হয়েছে। সব মিলিয়ে এদিন ৩০ লাখের বেশি টিকা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গতকাল মঙ্গলবার দুই ডোজ মিলে টিকা নিয়েছেন ৩০ লাখ ১৬ হাজার ৭০৬ জন। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২ লাখ ২৫ হাজার ৬৭৮ জন। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২৭ লাখ ৯১ হাজার ২৮ জনকে।
গত ৭ আগস্ট শুরু হওয়া গণটিকা ক্যাম্পেইনের প্রথম দিনে ৩১ লাখ ২৪ হাজার ৬৬ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়। সে অনুযায়ী এবার প্রথম দিনে লাখের বেশি টিকা কম দেওয়া হয়েছে।
দেশে এখন পর্যন্ত কেনা, উপহার ও টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ৩ কোটি ৯১ লাখ ২৫ হাজার ২৫৭ ডোজ টিকা এসেছে। এর মধ্যে দেওয়া হয়েছে ৩ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৩২০ ডোজ। প্রয়োগ হওয়া এসব টিকা অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এখন পর্যন্ত ১ কোটি ৯৮ লাখ ৪১ হাজার ২৯২ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ২৮ জন।
এর আগে মঙ্গলবার সারা দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়ন, ১ হাজার ৫৪টি পৌরসভা এবং ১২টি সিটি করপোরেশনের ৪৩৩টি ওয়ার্ডের কেন্দ্রে একযোগে শুরু হয় দ্বিতীয় ডোজের টিকাদান।
প্রথম ডোজের থেকে এবার ভোগান্তি তুলনামূলক কম। তবে বুথের সংখ্যা না বাড়িয়ে দুই দিনের টিকা এক দিনে দেওয়ায় টিকাদানে ধীরগতি লক্ষ করা গেছে। এ ছাড়া অনেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থকেও টিকা পাননি। অথচ স্বজনপ্রীতির মাধ্যমে অনেককেই কেন্দ্রে ঢুকে সরাসরি টিকা নিতে দেখা গেছে।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে