হজ ভিসা নিয়ে কোনো সংকট নেই দাবি করে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ‘সব হজযাত্রীর সঠিক সময়ে ভিসাও হবে, হজেও যাবে। আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, ‘যে যেভাবে বলুক, আমাদের ফ্লাইট যখন চালু হচ্ছে, আমাদের হজযাত্রীরা টিকিট নিচ্ছে, ভিসা নিচ্ছে, কোনো সমস্যা নেই। আমরা নির্দ্বিধায় এটা চালিয়ে নিতে পারব। হজযাত্রী নেওয়ার দায়িত্ব সৌদি সরকারের। ভিসা দেওয়ার দায়িত্বও তাদের। তারা যদি হজযাত্রী না নিতে পারে, ব্যর্থতা তাদের। তবে আমাদের পক্ষ থেকে এবং সৌদি সরকারের পক্ষ থেকে আমি এটুকু বলতে পারি, সব হজযাত্রী সঠিক সময়ে যাবে, সঠিক সময়ে ভিসা হবে।’
অর্ধেকের বেশি ভিসা এখনো হয়নি—এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘এ অর্ধেক যারা আছে, তারা এই তিন দিনের মধ্যে সবাই চলে যাবে? আমরা সমস্যা অনুভব করছি না। আমরা সঠিক সময় আমাদের সব কাজই করতে পারব।’
ভিসা আবেদনের সময় কত দিন বেড়েছে তা সুনির্দিষ্টভাবে জানাতে চাননি ধর্মমন্ত্রী। কারণ সময় জানলে গতি কমে যায়, সবাই যেন স্বল্প সময়ের মধ্যে ভিসা আবেদন করে ফেলে, এ জন্য তিনি শেষ সময়টা জানাতে চান না।
তবে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে, ১১ মে পর্যন্ত ভিসা আবেদন করা যাবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
১৪ মিনিট আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪৪ মিনিট আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪ ঘণ্টা আগে