
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে স্থানীয় নাগরিকদের সঙ্গে বিদেশি শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষ হয়েছে, তাতে বাংলাদেশি কোনো শিক্ষার্থীর গুরুতর আহত হওয়ার তথ্য নেই। তবে সেখানে নিরাপদ বোধ করছেন না বাংলাদেশি শিক্ষার্থীরা। তাঁদের অনেকেই দেশে ফিরতে চান।
এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুস্থতা সম্পর্কে খোঁজখবর নিতে কিরগিজস্তানে বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলামকে শিগগির বিশকেক সফরে যেতে বলা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
মনিরুল ইসলাম উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ থেকে কিরগিজস্তানে রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করে থাকেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিশকেকে ১৭ মে রাতে সহিংসতার ঘটনায় বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। উজবেকিস্তানে দূতাবাসের মাধ্যমে বিশকেকের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে সরকার দূতাবাসের মাধ্যমে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কিরগিজ সরকারের বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ সমন্বয় করছে।
১৩ মে বিশকেকে স্থানীয় কিছু নাগরিকের সঙ্গে মিসরীয় ও পাকিস্তানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর ১৭ মে পর্যন্ত স্থানীয়রা বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের ওপরও হামলা চালায়। বিদেশি শিক্ষার্থীদের অনেক আবাসস্থলেও হামলা চালানো হয়। কয়েকজন নারী শিক্ষার্থীও হামলার সময় লাঞ্ছিত হন।
সামিয়া কবির নামের একজন বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থী জানান, অনেক শিক্ষার্থী বিশকেকে নিরাপদ বোধ করছেন না। তাঁরা সাময়িকভাবে দেশে ফিরে অনলাইনে ক্লাস করার আগ্রহের কথা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানকে জানিয়েছেন।
রাষ্ট্রদূত মনিরুল ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান, বিশকেকে অবস্থিত বাংলাদেশের শিক্ষার্থীদের কয়েকজন দেশে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিতে তিনি দ্রুত বিশকেকে যাওয়ার চেষ্টা করছেন। সেখানকার অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রেডিও ফ্রি ইউরোপের প্রতিবেদন অনুযায়ী, কিরগিজ জাতীয় নিরাপত্তাবিষয়ক কমিটির প্রধান কামচিবেক তাশিয়েব বলেছেন, অবৈধ অভিবাসনের বিরুদ্ধে সংগঠিত ক্ষোভ-বিক্ষোভ থেকে সংঘর্ষের সূচনা হয়ে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ২৮ বিদেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তবে তাঁরা কোন দেশের নাগরিক, তা কিরগিজ সরকার প্রকাশ করেনি।
সড়ক নিরাপত্তাঝুঁকির মুখে, এমন অভিযোগে প্রায় ৪০০ বিদেশি শিক্ষার্থীর দেওয়া ডেলিভারি সার্ভিস ১৫ মে স্থানীয় কর্তৃপক্ষ বন্ধ করে দিলে উত্তেজনা বেড়ে যায়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বেশির ভাগ নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন। পাকিস্তানের প্রায় ৬৫০ জন শিক্ষার্থী ফিরে গেছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৪০ মিনিট আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪ ঘণ্টা আগে