বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসির) প্রশাসন বিভাগের মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সদস্যপদে বদলি করা হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ কথা জানায়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত, আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছিল ডাক ও টেলিযোগাযোগ বিভাগ গঠিত তদন্ত কমিটি। গত ৩০ জুলাই এ বিষয়ে বিটিআরসিকে চিঠি দেয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ৷ সেখানে বলা হয়, প্রেষণে নিযুক্ত কর্মকর্তা হিসেবে সরকারের স্বার্থ সংরক্ষণ না করে এবং আইন বিধি অনুসরণ না করে তার উর্ধ্বতন কর্মকর্তার বিধিবহির্ভূত আদেশ প্রতিপালনের মাধ্যমে তিনি তার পেশাগত দায়িত্ব পালনে অবহেলা করেছেন।
তদন্ত কমিটির সুপারিশে বলা হয়েছিল, আব্দুল্লাহ আল মামুনকে বিটিআরসি হতে প্রত্যাহার এবং বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করা যেতে পারে।
আব্দুল্লাহ আল মামুনের স্থলে বিটিআরসির মহাপরিচালক পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মেহেদি-উল-সহিদকে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৫ আগস্টের মধ্যে মেহেদি-উল-সহিদকে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২৫ আগস্ট দুপুরের পর তাকে অবমুক্ত (স্টান্ড রিলিজ) করা হবে৷

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে