
আগামী পয়লা বৈশাখের পর সব ভূমি কর অনলাইনে প্রদান করতে হবে। ম্যানুয়ালি কোনো ভূমি কর প্রদান করার সুযোগ থাকছে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
বাংলাদেশ সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে আজ বৃহস্পতিবার ভূমিমন্ত্রী এ কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ‘ডিজিটাল সার্ভের কাজ চলমান। এটি সম্পূর্ণ হলে ভূমির মালিকদের ল্যান্ড ওনারশিপ কার্ড দেওয়া হবে। একজন ভূমির মালিক কতটুকু জমির মালিক তা ওই কার্ডের মধ্যে লিপিবদ্ধ থাকবে। কেউ অতিরিক্ত কিনলে বা বিক্রি করলে তার তথ্যও সেখানে থাকবে।’
ভূমিমন্ত্রী আরও বলেন, ‘মাঠ পর্যায়ে ভূমিসেবায় কিছুটা জটিলতা আছে, সেগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে।’
ভূমি মন্ত্রণালয়ের যাবতীয় কাজ ভূমি মন্ত্রণালয় সমাধান করলেও রেজিস্ট্রেশনের কাজ করছে আইন মন্ত্রণালয়। এতে জটিলতা তৈরি হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে ভূমিমন্ত্রী বলেন, ‘বিষয়টি সঠিক।’ এ ব্যাপারে সব পক্ষের মাধ্যমে কীভাবে বিষয়টা সহজ করা যায়, সে ব্যাপারে আলোচনা চলছে বলে জানান মন্ত্রী।
বিএসআরএফ সংলাপে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হক। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি মোতাহার হোসেন। পরে মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে