
আওয়ামী লীগের ডাকা হরতালে কিছু হবে না। তাই নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ সোমবার বিকেলে ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয় সংস্কার শেষে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আজ মঙ্গলবার আওয়ামী লীগ হরতাল আহ্বান করেছে। হরতাল নিয়ে পুলিশের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে সাজ্জাত আলী বলেন, ‘ফেসবুকে দেখা যাচ্ছে, মঙ্গলবার আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছে। আমরা পুরো রাজধানীতে কড়া নিরাপত্তাব্যবস্থা নিয়েছি। এটা নিয়ে আমরা কাজ করছি। অতীতেও তারা (আওয়ামী লীগ) ফেসবুকে এমন প্রোগ্রাম দিয়েছে, আমরা তা মোকাবিলাও করেছি।’
রাজধানীবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘সব প্রস্তুতি আছে। পুলিশের অতিরিক্ত ফোর্স মাঠে আছে। বাড়তি নিরাপত্তাব্যবস্থা থাকবে। কোনো কিছুতে নগরবাসী আতঙ্কিত হবেন না। খারাপ কোনো কিছু ঘটবে না।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে উন্নত দাবি করে কমিশনার বলেন, ‘বিচ্ছিন্ন দাবিদাওয়া নিয়ে কিছু গোষ্ঠী সড়ক বন্ধ করছে। তবে ছিনতাই বা অন্যান্য অপরাধ কমে গেছে। যদি বাড়ত, তাহলে গণমাধ্যমে খবর আসত।’
রাস্তা বন্ধ করে আন্দোলন করা বড় সমস্যা। তাই রাস্তা বন্ধ না করে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে টেবিলে বসে সমাধানের আহ্বান জানান ডিএমপি কমিশনার।
গণমাধ্যমে পুলিশের নেগেটিভ সংবাদ আসছে উল্লেখ করে সাজ্জাত আলী বলেন, ‘আপনারা (সাংবাদিকেরা) আমাদের নেগেটিভ জিনিসগুলো দেখান। আমরা পানি মারছি, গ্যাস মারছি, সেটা দেখাচ্ছেন। কিন্তু আন্দোলনরতদের আমরা বারবার নিষেধ করেছি, কমিশনার নিজে শাহবাগে গেছেন, সেটা প্রচারিত হয় না। কালকে বুঝিয়েছি, ট্রাফিক ব্যবস্থা নষ্ট কইরেন না; কিন্তু উনারা আমার কথা শোনেননি।’
আন্দোলনরতদের দাবি নিয়ে সরকারের সব বিভাগের সঙ্গে পুলিশ কথা বলবে না। এটা পুলিশের কাজ নয়, তারপরও তিতুমীর কলেজের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করেন এবং পরে একটা সমাধান হয়েছে বলেও উল্লেখ করেন ডিএমপি কমিশনার।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২৪ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩৯ মিনিট আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে