
আগামীকাল শনিবার থেকে প্রতি সপ্তাহে ছাত্র আন্দোলনে শহীদ ২০০ পরিবারকে সহায়তা দেওয়া হবে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
আজ শুক্রবার দুপুর ১২টায় শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সারজিস। ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে আগামীকাল থেকে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’–এর পক্ষ থেকে শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া শুরু হবে বলে জানানো হয়।
সারজিস বলেন, আগামীকাল (শনিবার) সকাল থেকে বিকেল পর্যন্ত ৪টি ধাপে মোট ২০০ জনকে সহায়তা পৌঁছে দেওয়া হবে। ঢাকা থেকে আপাতত এ কার্যক্রম শুরু হবে। তবে বাকি বিভাগগুলোতেও এ কার্যক্রম পরিচালিত হবে।
হতাহতের পরিসংখ্যান সম্পর্কে সারজিস বলেন, অনানুষ্ঠানিকভাবে ২৪ হাজার আহতের তালিকা রয়েছে এবং নিহত ১ হাজার ৬০০–এর বেশি। যাচাই করা হচ্ছে বারবার। আহতদের পুনর্বাসনের কাজও ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে। শহীদ পরিবারের মধ্যে সমস্যা না থাকলে যৌথ লগ্নি করে টাকা দেওয়া হবে। যদি পরিবারের মধ্যে কোনো সমস্যা থাকে, তাহলে যারা লিগ্যাল উইং রয়েছে, তাদের মাধ্যমে ডিল করা হবে।
প্রত্যেক শহীদ পরিবারকে পাঁচ লাখ ও আহতদের এক লাখ করে টাকা দেওয়া হবে। এ ছাড়া সহায়তার ক্ষেত্রে বড় তহবিলগুলো চেকের মাধ্যমে ও ছোটগুলো বিকাশে দেওয়া হবে বলে জানান সারজিস।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
১ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১১ ঘণ্টা আগে