
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির আজ তৃতীয় দিন। আজ শুক্রবার দেওয়া হচ্ছে ঈদযাত্রার ২৫ মের অগ্রিম টিকিট। ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হওয়ায় এদিনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি।
আজ সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। টিকিট বিক্রির প্রথম ৩০ মিনিটেই ওয়েবসাইট ও অ্যাপে ১৬ হাজার ২৫৫টি টিকিট কাটতে ১ লাখ ৫৪ হাজার হিট করেছেন টিকিটপ্রত্যাশীরা।
রেলওয়ের এই তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গড়ে ৯-১০ জন প্রতিটি টিকিটের জন্য চেষ্টা করেছে। কিন্তু টিকিট মিলছে মাত্র একজনের।
রেলওয়ের তথ্য অনুযায়ী, ২৫ মে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর আসনসংখ্যা ৩২ হাজার ৭২৯টি। এর মধ্যে পশ্চিমাঞ্চলের ২১টি ট্রেনের মোট আসন ১৬ হাজার ২৫৫টি এবং পূর্বাঞ্চলের ২৪টি ট্রেনের আসন ১৬ হাজার ৪৭৫টি। আর সারা দেশের ট্রেনগুলোর মোট আসনসংখ্যা ১ লাখ ৭৩ হাজার ২১২টি।
এর মধ্যে সকাল ৯টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ১৬ হাজার ১৬৭টি আসন বিক্রি হয়েছে।
এদিকে আগামী ২৫ মে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ বেলা ২টায়।
রেলের কর্মকর্তারা জানিয়েছেন, ২৫ মের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। ওই দিন থেকে সরকারি ছুটি শুরু হচ্ছে। সবাই ২৫ তারিখেই যেতে চাইছেন। ফলে আধা ঘণ্টার মধ্যে পশ্চিমাঞ্চলের বেশির ভাগ টিকিট শেষ হয়ে গেছে। বরাবরের মতো উত্তরাঞ্চলের ট্রেনের টিকিটের চাহিদা সর্বোচ্চ ছিল। এ ছাড়া গত কয়েক দিনের টিকিট বিক্রিতে অনলাইনে যে হিট পড়েছে, সেটা আজ সকালে সর্বোচ্চ ছিল।
রেলের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল শনিবার বিক্রি হবে ২৬ মের ঈদযাত্রার টিকিট। সর্বশেষ ১৭ মে বিক্রি হবে ২৭ মের টিকিট। ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে ১০টি বিশেষ ট্রেনও চালানো হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের অগ্রিম যাত্রার ক্ষেত্রে একজন যাত্রী একবারই টিকিট কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে। এসব টিকিট ফেরত দেওয়া যাবে না। যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হবে।

ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
১৬ মিনিট আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১১ ঘণ্টা আগে