
বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য (এমপি) সাঈদ উদ্দিন আহমেদ হানজালাকে সংসদ এলাকায় ‘জঙ্গি এমপি’ ডাকার অভিযোগ তুলে স্পিকারের কাছে তার প্রতিকার চেয়েছেন। পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে স্পিকারের উদ্দেশে তিনি বলেন, ‘দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আপনার স্ত্রী মরহুমার জানাজায় অংশ নিতে ৩০ মার্চ এসেছিলাম। দক্ষিণ প্লাজা থেকে আমি যখন ভেতরে ঢুকব, পেছন থেকে কেউ একজন সম্বোধন করছিল, ‘‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে।’’ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খুব লেখালেখি ও আলোচনা চলছে। জাতীয় সংসদের একজন সংসদ সদস্যকে সংসদের কাছে যখন জঙ্গি বলে সম্বোধন করা হয়, এটার জন্য সংসদের মান ক্ষুণ্ন হয়েছে বলে আমি মনে করি।’
এমপি হানজালা বলেন, ‘আমি যতটুকু মনে করলাম, আমাকে জঙ্গি বলার কারণ আমার মাথায় একটি পাগড়ি রয়েছে। আমার চলায় সাদা পাঞ্জাবি সুন্নতে রাসুল (সা.) রয়েছে। এটার জন্য হয়তো তিনি আমাকে ওইভাবে জঙ্গি বলে সম্বোধন করেছেন। আল্লাহর নবী (সা.)-এর সুন্নত ও এই পোশাক কোনো দিন জঙ্গির অ্যাসেম্বল হতে পারে না। অবশ্যই এ কাজটি এ জন্য করেছেন আমাদের বিরোধী দল যারা রয়েছে, তাদের সম্মান ক্ষুণ্ন করার জন্য হতে পারে। সেখানে প্রশাসন দাঁড়িয়েছিল। প্রশাসনের মান ক্ষুণ্ন করার জন্য এটা হতে পারে। এ জন্য আপনার কাছে অনুরোধ করব, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংসদের সার্জেন্ট অ্যাট আর্মসকে যদি নির্দেশ দেবেন। সিসিটিভি ফুটেজ যেটি রয়েছে, তা দেখে কারা এই কাজটি করেছে। এ জন্য একটি সঠিক তদন্ত যদি আপনার মাধ্যমে হতে পারে। তাহলে বিষয়টি স্পষ্ট হবে।’
পরে স্পিকার বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমি আপনাকে অনুরোধ জানাব। বিশেষ অধিকার প্রশ্নে আপনি এ ব্যাপারে একটি নোটিশ দেন। বিষয়টি আমরা বিবেচনা করব।’

স্থানভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৪০ দশমিক ৯০ শতাংশ দুর্ঘটনা জাতীয় মহাসড়কে, ৩০ দশমিক ০৩ শতাংশ আঞ্চলিক মহাসড়কে এবং ২২ দশমিক ০৭ শতাংশ ফিডার রোডে ঘটেছে। এ ছাড়া মোট দুর্ঘটনার ৫ দশমিক ৫১ শতাংশ ঢাকা মহানগরীতে, ০ দশমিক ৪৮ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে এবং ০ ৯৭ শতাংশ রেলক্রসিংয়ে ঘটেছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানো দশম ডিজেল জাহাজ। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে পাইপলাইনে থাকা সরবরাহের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে পর্যাপ্ত জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
২ ঘণ্টা আগে
বোরো ধানের ভরা মৌসুমে মাথায় হাত কৃষকের। ডিজেল নেই পাম্পে, থাকলেও মেলে না চাহিদামতো। ঘণ্টার পর ঘণ্টা সারিতে দাঁড়িয়ে খালি হাতে ফিরছেন অনেকে। জ্বালানি না পেয়ে সেচ বন্ধ। যে সময় কৃষকের মুখে হাসি থাকার কথা, সেই সময়ে তাঁদের কপালে দুশ্চিন্তার ভাঁজ।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারতের সীমান্ত ৪ হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ। দীর্ঘ এই সীমান্ত পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ প্রায়ই গুলি চালানোর ঘটনা ঘটিয়ে থাকে। এবার বাংলাদেশ সীমান্তে যান্ত্রিক নজরদারির পাশাপাশি সীমান্তে বিষধর সাপ এবং কুমিরের মতো হিংস্র সরীসৃপ প্রাণী ছেড়ে দেওয়ার সম্ভাব্যতা যাচাই করছে তারা।
১২ ঘণ্টা আগে