জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি গুরুত্বপূর্ণ মামলার সাক্ষী ছিলেন সদ্যপ্রয়াত লেখক, গবেষক বদরুদ্দীন উমর। আজ রোববার সকালে ৯৪ বছর বয়সে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন, বদরুদ্দীন উমর একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। তিনি ট্রাইব্যুনালে এসে জবানবন্দি না দিলেও, মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে ইতিমধ্যে সাক্ষ্য দিয়েছেন। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আসামি। এখন পর্যন্ত এই মামলায় মোট ৩৬ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। এর মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।
আজ এক সাংবাদিক প্রশ্ন করেন, এই মামলার ২ নম্বর সাক্ষী বদরুদ্দীন উমর মারা গেছেন। তাঁর মৃত্যুতে এই মামলায় রাষ্ট্রপক্ষ (প্রসিকিউশন) ক্ষতিগ্রস্ত হলো কি না? জবাবে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, বদরুদ্দীন উমর একজন গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। তিনি তদন্ত কর্মকর্তার কাছে ইতিমধ্যে সাক্ষ্য দিয়েছেন। তবে তিনি ট্রাইব্যুনালে এসে জবানবন্দি দেননি।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার উল্লেখ করেন, প্রসিকিউটর আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বিধান অনুযায়ী, কোনো সাক্ষী যদি তদন্তকারী কর্মকর্তার কাছে সাক্ষ্য প্রদানের পর বিচার চলাকালীন মারা যান, তবে প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে সেই সাক্ষ্য ট্রাইব্যুনাল গ্রহণ করতে পারে। আইনের এই সুযোগ থাকলেও, প্রসিকিউশন এখনো বদরুদ্দীন উমরের সাক্ষ্য এভাবে ব্যবহার করার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) দিদারুল আলম ও তাঁর স্ত্রী মোসা. ইসমাত আরা বেগম এবং পাবনার সাবেক পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ও তাঁর স্ত্রী ফারহানা রহমানের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
১৮ মিনিট আগে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব মহিবুল হকের ৪ কোটি ২০ লাখ টাকার একটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আজ সোমবার এই নির্দেশ দেন।
২৬ মিনিট আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। আজ সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
৪১ মিনিট আগে
ডিপ্লোমেটিক (কূটনৈতিক) এলাকার নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নিয়মিত বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে