
রাষ্ট্রে একটি এলিট ফোর্স থাকার প্রয়োজন রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, পুলিশ বাহিনী যেসব অপরাধ দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে পারেনি, সেসব ক্ষেত্রে র্যাব কার্যকর ভূমিকা রেখেছে।
আজ মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ে সরকারের তিন মাস অতিক্রম নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলন করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। যেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাহেদ বলেন, ‘এক অর্থে র্যাব আগের মতো থাকছে না। এত দিন র্যাব আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা অধীনে কাজ করছিল। এখন র্যাবের জন্য একটা পূর্ণাঙ্গ আইন করা হবে। র্যাবের নামও পরিবর্তন করা হবে।’
বর্তমান সরকার র্যাবকে মানবাধিকার লঙ্ঘনের কাজে ব্যবহার করবে না উল্লেখ করে জাহেদ বলেন, ‘এই সরকার হাসিনার সময়ের মতো খেলাপি ঋণকে এনডোরস করবে না। একইভাবে হাসিনার সময়ে র্যাবকে যেভাবে মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যবহার করা হয়েছে, এখন আর হবে না। তবে রাষ্ট্রে একটা এলিট ফোর্স থাকার দরকার আছে। সমালোচনা বাদ রেখে বলা যায়, র্যাব অত্যন্ত দক্ষতার সাথে নানা ধরনের অপরাধ মোকাবিলা করতে পেরেছে, যেটা আমাদের পুলিশ বাহিনী পারেনি। ফলে এ রকম একটা এলিট ফোর্স থাকবে।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে ফিরে আসেন তাহলে তাঁর ওপর বেআইনি কোনো পদক্ষেপ না নিয়ে বিষয়টি আইনসিদ্ধভাবে মোকাবিলা করা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা।
তথ্য উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়েছি। কারণ, তিনি ইনসাফ করেন নাই। পরবর্তী বাংলাদেশের প্রধান উদ্দেশ্য হচ্ছে এখানে শত্রুর প্রতিও ইনসাফ থাকবে। শেখ হাসিনার প্রতিও ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসেন, তাঁকে আইনের বাইরে গিয়ে কিছু করা হবে না। বিচার হয়েছে, উনাকে আবার আত্মপক্ষ সমর্থন করতে দেওয়া হবে। তাতে তিনি যদি মৃত্যুদণ্ডাদেশ থেকে মুক্তি পান, সেটা আমরা মানব। আর যদি না হয়, সেটা কার্যকর হবে। এটাই হচ্ছে ইনসাফ।’
ব্রিফিংয়ে তিস্তা প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, তিস্তা মহাপরিকল্পনাকে কেবল বন্যা ও ভাঙন প্রতিরোধে সীমাবদ্ধ না রেখে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের অপশন যুক্ত করে নতুনভাবে সংশোধন করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পানি সংরক্ষণের এই অপশন যুক্ত করে নতুনভাবে প্রকল্পটি কারেক্ট বা সংশোধন করে উপস্থাপনের কাজ চলছে। জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের জন্যই এটি করা হচ্ছে বলে জানান তিনি।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১৫ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩০ মিনিট আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে