
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘গৃহস্থালিতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার গ্যাস সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।’ আজ রোববার টিসিবি ভবনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আয়োজিত এক কর্মশালায় প্রতিমন্ত্রী বেশি দামে বিক্রির কথা স্বীকার করেন মন্ত্রী।
নসরুল হামিদ বলেন, ‘বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি সিলিন্ডার বোতলে ১০০-২০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এই যে বেশি দামে বিক্রি করছে, সেটা বিশাল একটা পরিমাণ। গ্রাহককে আমরা কীভাবে সাশ্রয়ী দামে এলপিজি সিলিন্ডার দিতে পারি সেটা নিয়ে কাজ করতে হবে। প্রয়োজনে ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে।’
এলপিজিকে সর্বাত্মকভাবে জনপ্রিয় করতে হবে উল্লেখ করে নসরুল হামিদ আরও বলেন, ‘বিইআরসি মাঠপর্যায়ে এলপিজির দাম তদারকি করে। তবে সরকার নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করার দায়িত্ব ডিলারদের। ডিলারদের নজরদারিতে আনার জন্য বিইআরসিতে একটা উপায় খুঁজে বের করতে হবে।’
২০০৯ সালে ৬৬ হাজার টন এলপিজি চাহিদা থেকে বর্তমানে ১৪ লাখ টনে উপনীত হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘অনেকে গ্যাস লাইনের জন্য আসেন, এখন এর প্রয়োজন নেই। আমাদের এলপিজির ব্যবহার আরও জনপ্রিয় করতে হবে।’
তিতাস গ্যাসের বেশির ভাগ পাইপলাইনের বয়স ৫০-৬০ বছরের পুরোনো উল্লেখ করে নসরুল হামিদ বলেন, ‘তিতাস একটি পরিকল্পনা হাতে নিয়েছে পুরোনো গ্যাস লাইনগুলো পরিবর্তন করতে। এই জন্য পাঁচ-ছয় বছর সময় লাগবে।’
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে গেল আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ২৮৪ টাকা নির্ধারণ করে। কিন্তু অভিযোগ আছে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডার গ্যাস ১ হাজার ৬০০ টাকার কমে পাওয়া যায় না।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩৭ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
১ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে