পবিত্র রোজার ঈদের টানা নয় দিনের সরকারি ছুটি আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে। এবার টানা নয় দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। আর এই ছুটির আমেজ আজ বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে। অফিস টাইম শেষ না হতেই দুপুরের মধ্যেই সচিবালয় প্রায় ফাঁকা হয়ে যায়।
গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ঈদের ছুটি ৩ দিন থেকে বাড়িয়ে ৫ দিন করেছে। সেই হিসেবে ২৯,৩০ ও ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল ঈদের ছুটি নির্ধারিত ছিল। ২৯ এপ্রিল থেকে ছুটি শুরুর আগে ২৮ এপ্রিল শুক্রবারের সাপ্তাহিক ছুটি।
ঈদের ছুটি শেষে ৩ এপ্রিল অফিস খোলার কথা থাকলেও সরকার ওই দিন নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। আর ৪ ও ৫ এপ্রিল শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে এ বছর ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা নয় দিনে ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।
ঈদের আগে গতকাল বৃহস্পতিবার ছিল শেষ কর্মদিবস। রোজার মধ্যে বিকেল সাড়ে ৩টায় অফিস ছুটি হলেও গতকাল দুপুরের পর থেকেই সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অনেকে বাড়ির পথ ধরতে দেখা যায়। ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলে অনেকে আগে অফিস থেকে বেরিয়ে যান।
অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, গাবতলি বাস টার্মিনাল থেকে বিকেল সাড়ে ৪টার বাসে করে বাড়ি যাব। এ জন্য স্যারকে বলে একটু আগেই অফিস থেকে বের হলাম।
তিন পার্বত্য জেলায় ১৩ এপ্রিল ছুটি
সরকার আসন্ন চৈত্র সংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। দেশের অন্য জেলায় চৈত্র সংক্রান্তি সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য ঐচ্ছিক ছুটি থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে বলা হয়েছে, ছুটিকালীন রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতা বহির্ভূত থাকবে। এ ছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, চিকিৎসক, ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এবং জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোকে ছুটির বাইরে রাখা হয়েছে।
১৩ এপ্রিল ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। #

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪ ঘণ্টা আগে