Ajker Patrika

মধ্যপ্রাচ্যের আকাশসীমা সংকট: শাহজালাল বিমানবন্দর থেকে ৭৯৭ ফ্লাইট বাতিল

বিশেষ প্রতিনিধি, ঢাকা
মধ্যপ্রাচ্যের আকাশসীমা সংকট: শাহজালাল বিমানবন্দর থেকে ৭৯৭ ফ্লাইট বাতিল
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে একের পর এক দেশের আকাশসীমা বন্ধ থাকায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত প্রায় এক মাসে মোট ৭৯৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী, বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশসীমা বন্ধ ঘোষণা করলে এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার আকাশপথে। ওই দিনই ২৩টি ফ্লাইট বাতিল হয়। পরবর্তী দিনগুলোতে বাতিলের সংখ্যা আরও বেড়ে ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ সর্বোচ্চ ৪৬টি ফ্লাইট বাতিলের ঘটনা ঘটে।

এরপরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় ধারাবাহিকভাবে প্রতিদিন গড়ে ২০ থেকে ৩৫টি ফ্লাইট বাতিল হতে থাকে। ১০ মার্চ ৩২টি, ১৬ ও ১৭ মার্চ ৩১টি করে এবং ২০ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়। সর্বশেষ ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিনই ২০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে।

২৭ মার্চ দিবাগত রাত ১২টার পরবর্তী সময়েও বাতিলের ধারা অব্যাহত রয়েছে। এদিন কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ২টি এবং জাজিরা এয়ারওয়েজের ৪টি ফ্লাইট বাতিল করা হয়। সব মিলিয়ে ওই দিন ২২টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের আকাশসীমা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচি পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। এতে করে প্রবাসী যাত্রীদের যাত্রা পরিকল্পনা অনিশ্চয়তায় পড়েছে এবং এয়ারলাইনগুলোকে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রীদের ভ্রমণের আগে নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জিয়ার নাম না বলায় বিএনপির স্বাধীনতার অনুষ্ঠান বর্জন, ইউএনও বদলি

বিশ্বের সবচেয়ে অপছন্দের দেশের তালিকা প্রকাশ

ইসরায়েলের পরমাণু বোমার তথ্য ফাঁসকারী আরব ইহুদি ভানুনুর ভাগ্যে কী ঘটেছিল

ট্রাম্পের নীতিতে খেপেছে জার্মানি, যুক্তরাষ্ট্রকে আঘাতে খুঁজছে দুর্বল জায়গা

খারগ দ্বীপের দখলে ভেঙে পড়বে আইআরজিসি, শেষ হবে যুদ্ধ: হোয়াইট হাউস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত