
বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছে দেড় বছরের এক শিশুকন্যা। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে নেওয়া হয়েছে।
এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে গুরুতর আহত শিশুটির চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, বুধবার সকালে ঢাকা থেকে রংপুরগামী একটি মাইক্রোবাস ১২ জন যাত্রী নিয়ে শেরপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলে একজন মারা যান। পরে আহত ব্যক্তিদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটির মা-বাবাসহ আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।
বগুড়া জেলা প্রশাসন জানিয়েছে, নিহত ব্যক্তিদের মরদেহগুলো কাউনিয়া উপজেলার গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে, সেখানেই তাঁদের দাফন করা হবে। নিহত ব্যক্তিরা ঢাকা থেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ করতে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।

আসন্ন ঈদযাত্রাকে সামনে রেখে নৌপথে যাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। অতিরিক্ত যাত্রীবোঝাই রোধে সরাসরি মাঠে নেমে তদারকি করছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলেছেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে; বন্ধ আছে, বন্ধ থাকবে। বাকি যারা আছে, তারা কাজ করবে, করছেও।’
৮ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ এক বিশেষ বার্তায় তিনি দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতি আরও জোরদার হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
৯ ঘণ্টা আগে
দেশের আকাশে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে আগামীকাল শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার (২১ মার্চ) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
১০ ঘণ্টা আগে