
ধানের শীষের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের দায়েরকৃত নির্বাচনী মামলার রায় ও নির্বাচন কমিশনের আপিল দায়ের না করা বিষয়ে কোন আইনি জটিলতা আছে কিনা-সে বিষয়ে আইন ও বিচার বিভাগে চিঠি দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত ‘মতামত প্রদান সংক্রান্ত’ শিরোনামে পত্রটি আজ আইন ও বিচার বিভাগের সচিব বরাবর প্রেরণ করা হয়।
এতে উল্লেখ করা হয়, ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে বিজ্ঞ নির্বাচনী ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ, ১ম আদালত, ঢাকা এ দায়েরকৃত নির্বাচনী মামলা নং-১৫/২০২০ এর গত ২৭ মার্চের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল দায়ের না করার সিদ্ধান্ত ও স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ধারা ৬ বিবেচনাক্রমে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে কোনো আইনগত জটিলতা আছে কি- না, এ বিষয়ে মতামত প্রদানের জন্য আইন ও বিচার বিভাগে পত্র প্রেরণ করা হয়েছে।
নির্বাচনী ট্রাইব্যুনালের মামলাটিতে বাংলাদেশ নির্বাচন কমিশন পক্ষভুক্ত বিবাদী হলেও কমিশন প্রতিদ্বন্দ্বিতা না করায় মামলাটিতে একতরফা সূত্রে রায় প্রদান, আর্জি সংশোধন সংক্রান্ত হাইকোর্টের রায়কে আমলে না নিয়ে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়, এ রায়কে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট এ রিট পিটিশন (নং-৮১৩৭/২০২৫) দাখিল, বরিশাল সিটি কর্পোরেশনের জনৈক পরাজিত মেয়র প্রার্থীর অনুরূপ আবেদন নির্বাচনী ট্রাইব্যুনালে খারিজ, সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচনের পরে মেয়াদকাল সংক্রান্ত জটিলতা নিরসনে আইনগত বাধা রয়েছে কি না-জানতে স্থানীয় সরকার বিভাগ পত্রটি প্রেরণ করেছে।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে