
হিমালয়ের অষ্টম উচ্চতম পর্বত মানাসলু অভিযানে যাচ্ছেন বাংলাদেশের পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে তাঁর মূল অভিযান।
আজ বিকেলে রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘অলটিটিউড হান্টার বিডি’র আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ‘মানাসলুর প্রকৃত শিখরে পৌঁছানোর প্রয়াস’ শীর্ষক অনুষ্ঠানে তমালের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।
১৪ বছরের বেশি সময় ধরে পাহাড়ে ট্রেকিং করছেন তমাল। সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিত অংশ নিচ্ছেন হিমালয়ের বিভিন্ন অভিযানে। ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে নিয়েছেন মৌলিক ও উচ্চতর পর্বতারোহণ প্রশিক্ষণ। ২০২৪ সালে সফলভাবে আরোহণ করেছেন বিশ্বের অন্যতম দুর্গম শৃঙ্গ মাউন্ট আমা দাবলাম। আগামী ৪০ দিনের মধ্যে তিনি মানাসলুর সর্বোচ্চ শিখরে বাংলাদেশের পতাকা ওড়ানোর লক্ষ্য স্থির করেছেন। এর উচ্চতা ৮ হাজার ১৬৩ মিটার।

নিজের যাত্রা প্রসঙ্গে তমাল বলেন, ‘চাকরি করতাম সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। কিন্তু পর্বতারোহণের স্বপ্ন পূরণের জন্য চাকরি ছেড়েছি। সেই স্বপ্নেরই অংশ মানাসলু অভিযান।’
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দেশের প্রথম নারী এভারেস্টজয়ী নিশাত মজুমদার। তিনি বলেন, ‘নিজের আয় করা অর্থ দিয়ে তমাল স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছেন। স্পনসরের জন্য অপেক্ষা না করে এগিয়ে যাওয়া সবার জন্য দৃষ্টান্ত। রাষ্ট্রেরও উচিত তরুণদের পাশে দাঁড়ানো। ভালো কাজে সহায়তা না পেলে তরুণেরা ভুল পথে চলে যেতে পারে।’
প্রসঙ্গত, মানাসলু হিমালয়ের ৮ হাজার মিটার উঁচু ১৪টি পর্বতের একটি। ৮ হাজার ১৬৩ মিটার উচ্চতার এই শৃঙ্গ ১৯৫৬ সালের ৯ মে প্রথমবার আরোহণ করে জাপানি একটি পর্বতারোহী দল।

‘গিভ টু গেইন’—৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হতে যাওয়া আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য এটি। বিশ্বের নারীরা আজ সব বাধা তুড়ি মেরে নিজেদের পছন্দসই পেশায় যুক্ত হচ্ছেন। তাঁদের কেউ কেউ কাজ করছেন নারীর শারীরিক, মানসিক স্বাস্থ্য এবং সৌন্দর্য নিয়ে। যোগব্যায়াম হচ্ছে সেই মাধ্যম, যা চর্চার ফলে একজন নারী সব দিক থে
১ ঘণ্টা আগে
কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
২ ঘণ্টা আগে
বিউটি কিংবা রূপচর্চার জগতে প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন্ড আসে—কখনো ম্যাট লুক, কখনো বা গ্লিটারি মেকআপ। তবে এবারের ট্রেন্ডটি একটু ভিন্ন এবং বেশ আরামদায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটক অথবা ইনস্টাগ্রাম স্ক্রল করলেই এখন চোখে পড়ছে থলথলে, কাচের মতো স্বচ্ছ আর জেলির মতো দেখতে কিছু প্রসাধনী।
২ ঘণ্টা আগে
বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৬ ঘণ্টা আগে