বিশ্ব অর্থনীতিতে বড় অবদান রাখে পর্যটন খাত। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের (ডব্লিউটিটিসি) এ বছরের ইকোনমিক ইমপ্যাক্ট রিসার্চ অনুসারে, ভ্রমণ ও পর্যটনশিল্প খাতে আসবে ৭৭০ বিলিয়ন ডলারের বেশি।
ডব্লিউটিটিসির বিশ্লেষণে, এ বছর সর্বোচ্চ ভ্রমণ করা দেশ হিসেবে প্রথমে আছে ফ্রান্স। সেখানে এখন পর্যন্ত ভ্রমণকারীর সংখ্যা ৮৯.৪ মিলিয়ন। ফ্রান্সে ৪৫টি ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। দেশটিতে সমুদ্রসৈকত, স্কি রিসোর্ট এবং শান্তিপূর্ণ গ্রামীণ অঞ্চলগুলো পরিবেশবান্ধব ভ্রমণকারীদের বৈচিত্র্যময় অভিজ্ঞতা দেয়।
এরপরেই ৮৩.৭ মিলিয়ন পর্যটক নিয়ে আছে স্পেনের অবস্থান। বিশ্ব অর্থনৈতিক ফোরামের দ্বিবার্ষিক ভ্রমণ এবং পর্যটন প্রতিযোগিতামূলক সূচকে দেশটি ধারাবাহিকভাবে শীর্ষে রয়েছে। এরপরেই ৭৯.৩ মিলিয়ন পর্যটক নিয়ে যুক্তরাষ্ট্র এবং ৬৫.৭ মিলিয়ন পর্যটক নিয়ে চীনের অবস্থান। বিভিন্ন ন্যাশনাল পার্ক, ফ্লোরিডার থিম পার্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, মিয়ামিসহ অন্যান্য জনপ্রিয় গন্তব্যসহ প্রাণবন্ত সাংস্কৃতিক দৃশ্য থেকে হলিউড গ্ল্যামার পর্যন্ত অনন্য অভিজ্ঞতা দেয় যুক্তরাষ্ট্র। অন্যদিকে চীনে গ্রেট ওয়াল, ফরবিডেন সিটি, বুন্ডসহ প্রকৃতি উৎসাহীদের আকর্ষণের মধ্যে রয়েছে গুইলিন, ঝাংজিয়াজি ও ইয়াংজি নদী।
এই তালিকায় ৬৪.৫ মিলিয়ন পর্যটক নিয়ে পঞ্চম অবস্থানে আছে ইতালি। এ ছাড়া তুরস্কে ৫১.২ মিলিয়ন, মেক্সিকোতে ৪৫ মিলিয়ন, থাইল্যান্ডে ৩৯.৮ মিলিয়ন, জার্মানিতে ৩৯.৬ মিলিয়ন এবং যুক্তরাজ্যে ৩৯.৪ মিলিয়ন পর্যটক এ বছর ভ্রমণ করেছেন।
সূত্র: ইকোনমি মিডল ইস্ট

আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৬ মিনিট আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
১ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১ ঘণ্টা আগে
আমার মুখের ত্বকে দু-একটা ব্রণের দাগ ছাড়া তেমন কোনো দাগ নেই। তবে প্রতিবার ফেয়ার পলিশ করার পর চিকবোনের কাছে কালচে ছোপ দেখা যায়। কয়েক দিন পর আবার আবছা লাগে দাগটা। এটা কী? আমার কি মেছতা হতে যাচ্ছে?
২ ঘণ্টা আগে