প্রতারণার ফাঁদে পড়লে বিদেশ ভ্রমণের আনন্দ মাটি হয়ে যায়। তবে পৃথিবীর কোনো দেশেই এমন পরিস্থিতি অস্বাভাবিক নয়। তাই সাধারণ প্রতারণাগুলো সম্পর্কে আগেভাগে জেনে রাখা জরুরি।
ভুয়া পুলিশ
অনেক দেশে রাস্তায় ভুয়া পুলিশের খপ্পরে পড়তে পারেন যে কেউ। তারা পাসপোর্ট দেখতে চাইবে, বলবে ভিসায় সমস্যা আছে। এরপর নগদ টাকায় জরিমানা চাইবে। এমন অবস্থায় শান্ত থাকুন এবং বলুন, আপনি থানায় গিয়ে সমস্যা মেটাতে চান।
অবিশ্বাস্য অফার
ট্যাক্সি বা অটোরিকশাচালকেরা অনেক সময় এমন কোনো দোকানে নিয়ে যেতে পারে, যেখানে বলা হবে, অবিশ্বাস্য অফার শুধুই আপনার জন্য। এসব দোকানে না ঢোকা ভালো।
এয়ারপোর্টে ট্যাক্সি ফাঁদ
নতুন শহরে পৌঁছে বিমানবন্দর থেকে ট্যাক্সি নিলে চালক ভাড়া বাড়িয়ে চাইতে পারে। তাই যাত্রার আগে ভাড়া ঠিক করে নিন এবং গন্তব্যে পৌঁছে তবেই ভাড়া পরিশোধ করুন।
ভুল তথ্য দিয়ে প্রতারণা
ট্যাক্সিচালক বা গাইড বলতে পারে, আপনার বুক করা হোটেল, রেস্টুরেন্ট বা শপিং সেন্টার বন্ধ আছে, অন্যগুলো খোলা। সেসব জায়গায় তারা কমিশন পায়। এসব বিষয় বিশ্বাস না করে খোঁজখবর নিন।
মোটরবাইক প্রতারণা
ট্রাভেলাররা অনেক সময় সস্তায় মোটরবাইক ভাড়া নেয়। কিছুক্ষণ পর বাইক নষ্ট হয়ে যায়। এ জন্য বাইকচালক বিশাল বিল ধরিয়ে দিতে পারে। তাই যে হোটেলে উঠেছেন, সেই হোটেল কিংবা গেস্টহাউস থেকে বাইক ভাড়া করে নিন।
সূত্র: লোনলি প্ল্যানেট

বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১২ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১৩ ঘণ্টা আগে
ইফতারে তেলে ভাজা বা বেশি মসলায় রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর ইফতারিতে কী রাখা যায়, তাই ভাবছেন কি? অত চিন্তা না করে রাখতে পারেন রঙিন ফলের সালাদ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এই রেসিপি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু...
১৮ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা, পুষ্টিকর খাবার এবং সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল আচরণই পারে আপনার কর্মজীবনকে রমজানেও আনন্দময় ও চাপমুক্ত রাখতে। খাদ্যাভ্যাস এবং ঘুমের রুটিন বদলে যাওয়ায় অনেক সময় ক্লান্তি ও অবসাদ ভর করে। কিন্তু মনে রাখবেন, রোজা রেখে কাজ করা মানেই কর্মদক্ষতা কমিয়ে দেওয়া নয়। সঠিক পরিকল্পনা ও মানসিক...
২০ ঘণ্টা আগে