
২০০৬ সাল থেকে ১৪৯টি নতুন গন্তব্যে অন-অ্যারাইভাল ভিসার সুবিধা যুক্ত করে হ্যানলি পাসপোর্ট ইনডেক্সের র্যাঙ্কিংয়ে ৫৭ ধাপ ওপরে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাত। বিপরীত চিত্র দেখা গেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে। ২৪টি দেশে প্রবেশাধিকার পাওয়ায় তালিকার তলানিতে আছে আফগানিস্তান। শীর্ষ ও নিম্ন পাসপোর্টের মধ্যকার ১৬৮টি গন্তব্যের এই বিশাল ব্যবধান বিশ্বজুড়ে ক্রমবর্ধমান বৈষম্যেরই প্রতিফলন।
শক্তিশালী কূটনৈতিক সম্পর্কের কারণে আমিরাত বর্তমানে ১৮৪টি গন্তব্যে প্রবেশাধিকারসহ তালিকার ৫ম স্থানে রয়েছে। এদিকে গত ১২ মাসে যুক্তরাজ্য ৮টি এবং যুক্তরাষ্ট্র ৭টি গন্তব্যে ভিসামুক্ত সুবিধা হারিয়েছে। যুক্তরাষ্ট্র বর্তমানে তালিকার ১০ম স্থানে থাকলেও সমমর্যাদার দেশগুলোর আধিক্যের কারণে তাদের ওপরে মূলত ৩৭টি দেশ অবস্থান করছে। একে শুধু কারিগরি ত্রুটি নয়, বরং ভূ-রাজনৈতিক পরিবর্তনের সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
তালিকায় প্রথমেই আছে সিঙ্গাপুর, যার গন্তব্য সংখ্যা ১৯২। দ্বিতীয় অবস্থানে আছে জাপান ও দক্ষিণ কোরিয়া, ১৮৮ গন্তব্য। তৃতীয় অবস্থানে আছে ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, ১৮৬ গন্তব্য। চতুর্থ অবস্থানে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে, ১৮৫ গন্তব্য। অষ্টম অবস্থানে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও সংযুক্ত আরব আমিরাত, ১৮৪ গন্তব্য। ষষ্ঠ অবস্থানে ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, মাল্টা, নিউজিল্যান্ড ও পোল্যান্ড, ১৮৩ গন্তব্য। সপ্তম অবস্থানে অস্ট্রেলিয়া, লাটভিয়া, লিচেনস্টাইন ও যুক্তরাজ্য, ১৮২ গন্তব্য। অষ্টম অবস্থানে কানাডা, আইসল্যান্ড ও লিথুয়ানিয়া, ১৮১ গন্তব্য। নবম অবস্থানে ১৮০টি গন্তব্য নিয়ে আছে মালয়েশিয়া। আর সর্বশেষ দশম স্থানে অবস্থান করছে যুক্তরাষ্ট্র।

বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১০ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১১ ঘণ্টা আগে
ইফতারে তেলে ভাজা বা বেশি মসলায় রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর ইফতারিতে কী রাখা যায়, তাই ভাবছেন কি? অত চিন্তা না করে রাখতে পারেন রঙিন ফলের সালাদ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এই রেসিপি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু...
১৬ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা, পুষ্টিকর খাবার এবং সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল আচরণই পারে আপনার কর্মজীবনকে রমজানেও আনন্দময় ও চাপমুক্ত রাখতে। খাদ্যাভ্যাস এবং ঘুমের রুটিন বদলে যাওয়ায় অনেক সময় ক্লান্তি ও অবসাদ ভর করে। কিন্তু মনে রাখবেন, রোজা রেখে কাজ করা মানেই কর্মদক্ষতা কমিয়ে দেওয়া নয়। সঠিক পরিকল্পনা ও মানসিক...
১৮ ঘণ্টা আগে