কিছুদিন আগে অনেক আন্তর্জাতিক গণমাধ্যমে উত্তর কোরিয়ার নতুন পর্যটন উদ্যোগ নিয়ে বেশ আলোচনা তৈরি হয়। সেখানে সমুদ্রের পাশে পর্যটনকেন্দ্র গড়ে উঠেছে। এর সঙ্গে রয়েছে বিলাসবহুল হোটেল। তখন থেকে ভাবা হচ্ছিল, এবার হয়তো বিশ্বের জন্য খুলে যাচ্ছে উত্তর কোরিয়ার দরজা। কিন্তু বাস্তবে এখন পর্যন্ত এমন কোনো আভাস পাওয়া যাচ্ছে না।
উত্তর কোরিয়ার ওয়নসান-কালমা উপকূলে গেলে চোখে পড়বে সাদা বালুর সৈকত, নীলাভ সাগর আর এক সারি ঝকঝকে হোটেল। কিন্তু বহু কোটি ডলার ব্যয়ে তৈরি এই পর্যটনকেন্দ্র এখনো ফাঁকা রয়ে গেছে।
ফাঁকা সৈকত, হাতে গোনা বিদেশি
এ বছরের জুন মাসে রিসোর্টটি চালু হলেও এখনো সেখানে বিদেশি পর্যটকের উপস্থিতি নেই বললেই চলে। সিএনএনের এক অনুসন্ধানে জানা যায়, বিশাল সৈকতে দেখা যায় কেবল একদল রাশিয়ান পর্যটক। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে আসা দারিয়া জুবকোভা বলেন, ‘আমরা ১৫ জন ছাড়া কোনো বিদেশি ছিল না।’ খালি রিসোর্ট হলেও অতিথিসেবায় ছিল ভিন্নমাত্রা। হোটেলে ঢুকতেই নত হয়ে অভিবাদন জানিয়েছেন কর্মীরা। এ ছাড়া চিকিৎসকেরা তাপমাত্রা মেপেছেন এবং হাত জীবাণুমুক্ত করেছেন।
পর্যটন কৌশল
জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়ার অর্থনীতি এখন বিপর্যস্ত। তবে পর্যটন এখন পর্যন্ত নিষেধাজ্ঞার আওতায় আসেনি। যদিও বিশ্লেষকদের মতে, বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম পথ হিসেবে পর্যটনকেই গুরুত্ব দিচ্ছেন কিম জং-উন। করোনার আগে পশ্চিমা পর্যটকদের জন্য বিশেষায়িত ট্যুর এজেন্সি ছিল। তখন ভ্রমণ নিয়ন্ত্রিত হলেও অনেক বিদেশি প্রতিবছর উত্তর কোরিয়া ভ্রমণ করতেন।
তবে সরকারের অতিরিক্ত নিয়ন্ত্রণে পর্যটন সম্প্রসারণ থমকে গেছে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর কারণে পশ্চিমা পর্যটকদের ভিসা দেওয়া হঠাৎ বন্ধ করা হয়েছে।
প্রদর্শনীতে আটকে থাকা আধুনিকতা
ওয়নসান সৈকতে প্রতিদিন মেশিন দিয়ে বালু সমান করা হয়। সেখানে সুন্দরভাবে সাজানো থাকে সারি সারি চেয়ার। কিন্তু তাতে কোনো পর্যটক বসে না। বিশ্লেষকেরা বলছেন, উত্তর কোরিয়া আন্তর্জাতিক অঙ্গনে এসব পর্যটন প্রকল্পের ছবি ছড়ালেও এখন পর্যন্ত তারা পর্যটকদের জন্য দরজা খুলতে প্রস্তুত নয়। নিষেধাজ্ঞা তুলে নিয়ে আন্তর্জাতিক পর্যটকদের বন্ধুত্বপূর্ণ পরিবেশে স্বাগত জানালে উত্তর কোরিয়ায় পর্যটনের বিশাল বাজার তৈরি হওয়া সম্ভব।
ওয়নসান উপকূলের পর্যটনকেন্দ্র তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের কাছে বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্যও হতে পারে।
সূত্র: সিএনএন

বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৩ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১৪ ঘণ্টা আগে
ইফতারে তেলে ভাজা বা বেশি মসলায় রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর ইফতারিতে কী রাখা যায়, তাই ভাবছেন কি? অত চিন্তা না করে রাখতে পারেন রঙিন ফলের সালাদ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এই রেসিপি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু...
১৯ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা, পুষ্টিকর খাবার এবং সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল আচরণই পারে আপনার কর্মজীবনকে রমজানেও আনন্দময় ও চাপমুক্ত রাখতে। খাদ্যাভ্যাস এবং ঘুমের রুটিন বদলে যাওয়ায় অনেক সময় ক্লান্তি ও অবসাদ ভর করে। কিন্তু মনে রাখবেন, রোজা রেখে কাজ করা মানেই কর্মদক্ষতা কমিয়ে দেওয়া নয়। সঠিক পরিকল্পনা ও মানসিক...
২১ ঘণ্টা আগে