দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো আরও আকর্ষণীয়ভাবে শেয়ার করা সুযোগ দেয় ফেসবুকের স্টোরি ফিচার। ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় বলে ফেসবুকের এই ফিচার বেশ জনপ্রিয়। অনেক সময় স্টোরিতে এমন ব্যক্তিগত বা সংবেদনশীল বিষয় শেয়ার করতে চান যা ফেসবুকের বন্ধু তালিকায় থাকা নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে স্টোরি লুকিয়ে রাখার প্রয়োজন হয়। তবে ফেসবুক স্টোরির প্রাইভেসি সেটিংস থেকে নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে স্টোরি সহজেই লুকানো রাখতে পারবেন।
ফেসবুক প্রোফাইল পাবলিক থাকলে এর স্টোরি ডিফল্টভাবে সবাই দেখতে পারেন ও প্রতিক্রিয়া দেখাতে পারেন। অপরদিকে ফ্রেন্ডস অপশন নির্বাচন করা স্টোরিগুলো শুধু ফেসবুক বন্ধুরা দেখতে পারেন। আবার ফেসবুক ফ্রেন্ডসের তালিকা থেকেও নির্দিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ফেসবুক স্টোরি লুকানো যায়। কয়েক মিনিটের মধ্যেই এই সেটিংস পরিবর্তন করা সম্ভব।
ফেসবুক স্টোরি নির্দিষ্ট বন্ধুদের থেকে লুকিয়ে রাখবেন যেভাবে
১. আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ফেসবুক অ্যাপ খুলুন।
২. স্ক্রিনের বাম পাশে থাকা ‘ক্রিয়েট স্টোরি’ বা ‘+’ আইকোনে ট্যাপ করুন।
৩. ছবি তুলে বা ফোনের গ্যালারি থেকে পছন্দ মতো ছবি বা ভিডিও নির্বাচন করুন। প্রয়োজনমতো টেক্সট, ফিল্টার যুক্ত করে এডিট করে স্টোরি তৈরি করুন।
৪. স্টোরি তৈরি করার পর স্ক্রিনের ‘সেটিংস’ আইকোন খুঁজে বের করুন। এর পর ‘প্রাইভেসি’ অপশন নির্বাচন করুন।
৫. নতুন একটি পেজ চালু হবে। এই পেজে ফ্রেন্ডস, পাবলিক ও কাস্টম অপশন থাকবে।
৬. অপশনগুলো থেকে ফ্রেন্ডস অপশন নির্বাচন করুন। এর মাধ্যমে এই অপশনের নিচে থাকা ‘হাইড স্টোরি ফ্রম’ ফিচারটি সক্রিয় হবে। ফিচারটি সক্রিয় হলে এতে ট্যাপ করুন।
৭. এখন ফেসবুক বন্ধুদের একটি তালিকা দেখাবে। যেসব ফেসবুক বন্ধুদের কাছ থেকে স্টোরি লুকাতে চান তাদের নামের ওপর ট্যাপ করে নির্বাচন করুন।
৮. বাছাই শেষ হলে ওপরের দিকে থাকা ‘ডান’ অপশনে ট্যাপ করুন।
৯. এরপর সেভ অপশনে ট্যাপ করুন। এভাবে বাছাই করা ব্যক্তিরা ফেসবুকের স্টোরি দেখতে পারবে না।
স্টোরির প্রাইভেসি সেটিংস ফেসবুক পোস্ট থেকে আলাদা। এই পরিবর্তন ফেসবুকের পোস্টের ক্ষেত্রে কাজ করবে না।
এ ছাড়া ফেসবুকের বন্ধু তালিকায় থাকা কারও প্রোফাইল আগে থেকে রেস্ট্রিক করে রাখলে তারা স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক স্টোরি দেখতে পারবে না।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে ও ফেসবুক

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
১ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
২ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৩ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৩ ঘণ্টা আগে