রূপচর্চার সহজ এক উপকরণ বেসন। রান্নার উপকরণ হিসেবে বহুল ব্যবহৃত হলেও রূপচর্চায় এর অবদান কোনো অংশে কম নয়। উপকারও নানাবিধ।
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বেসনের সঙ্গে লেবুর রস ও দুধ মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি ত্বকে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
ব্রণ দূর করতে ১ চামচ বেসনের সঙ্গে আধা চা-চামচ হলুদগুঁড়া ও পরিমাণমতো পানি মিশিয়ে নিন। এই প্যাক ত্বকে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর স্বাভাবিক পানি দিয়ে তা ধুয়ে ফেলুন।
তৈলাক্ত ত্বকে ১ চামচ বেসনের সঙ্গে পরিমাণমতো গোলাপজল মিশিয়ে নিন। এটি সপ্তাহে দুবার ত্বকে লাগালে তেলের ভারসাম্য বজায় থাকবে।
রোদে পোড়া দাগ ও ট্যান দূর করতে বেসনের সঙ্গে লেবুর রস ও পেঁপে কিংবা শসার রস মিশিয়ে ফেসপ্যাক তৈরি করতে পারেন। এটি মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
১ টেবিল চামচ বেসনের সঙ্গে ৪ টেবিল চামচ কাঁচা দুধ এবং পরিমাণমতো বাদাম তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ ভালো করে মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক দিন করে এই প্যাক ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হবে।
১ চা-চামচ বেসন পেস্টের সঙ্গে সমপরিমাণ মধু ভালো করে মিশিয়ে নিন। ১৫ মিনিট মিশ্রণটি মুখে ঘষার পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে এক দিন করে এভাবে ব্যবহার করলে ধীরে ধীরে বলিরেখা কমে আসবে।
সূত্র: স্টাইলক্রেজ

বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১০ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১১ ঘণ্টা আগে
ইফতারে তেলে ভাজা বা বেশি মসলায় রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর ইফতারিতে কী রাখা যায়, তাই ভাবছেন কি? অত চিন্তা না করে রাখতে পারেন রঙিন ফলের সালাদ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এই রেসিপি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু...
১৬ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা, পুষ্টিকর খাবার এবং সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল আচরণই পারে আপনার কর্মজীবনকে রমজানেও আনন্দময় ও চাপমুক্ত রাখতে। খাদ্যাভ্যাস এবং ঘুমের রুটিন বদলে যাওয়ায় অনেক সময় ক্লান্তি ও অবসাদ ভর করে। কিন্তু মনে রাখবেন, রোজা রেখে কাজ করা মানেই কর্মদক্ষতা কমিয়ে দেওয়া নয়। সঠিক পরিকল্পনা ও মানসিক...
১৮ ঘণ্টা আগে