সময় ঘুরে এসেছে হেমন্ত। ঋতুর সঙ্গে বদলে গেছে আবহাওয়া। ফলে বদল আনতে হবে ত্বকের যত্নেও। কিছু সাধারণ অভ্যাস আছে, যেগুলো ঋতুর মেজাজ বুঝে ত্বক সুন্দর রাখতে সাহায্য করে। তাই বদলে যাওয়া আবহাওয়ায় নিস্তেজ বা শুষ্ক ত্বকের জন্য নিদে হবে আলাদা যত্ন।
সুস্থ-সুন্দর ত্বকের জন্য অ্যালোভেরা
অ্যালোভেরার আছে ত্বক সজীব করার বৈশিষ্ট্য। পাশাপাশি এটি নতুন কোষের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে পারে। এটি ত্বকের ছিদ্রগুলোকে আটকে না দিয়ে বরং প্রশান্তি দেয় এবং ময়শ্চারাইজার করে। প্রতিদিন মুখ ধোয়ার পর অ্যালোভেরার নির্যাস ব্যবহার করলে ত্বকে উজ্জ্বলতা আনা সম্ভব। তবে হ্যাঁ, এটি থেকে কারও কারও অ্যালার্জি হতে পারে। তাই প্রথমে এর নির্যাস হাতে অল্প পরিমাণে ঘষে পরীক্ষা করে নেওয়া ভালো। হাতে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ত্বকে কোনো ধরনের প্রতিক্রিয়া না হলে এটি ব্যবহার করা নিরাপদ।
মসৃণ ত্বকের জন্য নারকেল তেল
এতে প্রদাহরোধী বৈশিষ্ট্য এবং অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। নারকেল তেল ব্যবহারে ত্বকের রক্তসঞ্চালন ভালো হয়। তা ছাড়া ত্বকের প্রোটিন কোলাজেন উৎপাদনেও নারকেল তেল কার্যকরী। ফলে ত্বক টানটান হয় সহজে। কিন্তু সব ধরনের ত্বকে এবং দেহের অন্যান্য অংশে নারকেল তেলের ব্যবহার ভালো ফল না-ও আনতে পারে। এটি থেকেও অ্যালার্জি হওয়ার আশঙ্কা আছে। তাই ব্যবহারের আগে পরীক্ষা করে নিতে হবে।
সঠিকভাবে ময়শ্চারাইজিং
ত্বকে এমন পণ্য দিয়ে ময়শ্চারাইজার করতে হবে, যা এর আর্দ্রতাকে আটকে রাখতে পারে। যে ময়শ্চারাইজারের মধ্যে ত্বক উজ্জ্বল ও লাবণ্যময় করার মতো অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, সেগুলো ব্যবহার করতে হবে। শুষ্ক আবহাওয়ায় মুখ তৈলাক্ত হয়ে থাকবে, এটা ভেবে ময়শ্চারাইজার এড়িয়ে যাওয়া ঠিক নয়। প্রথমে ভালো করে মুখ পরিষ্কার করে তারপর ত্বকে ময়শ্চারাইজার প্রয়োগ করতে হবে। এটি ত্বকে মসৃণ রাখবে।
নিয়ম মেনে পরিষ্কার করা
যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁদের বারবার মুখ ধোয়ার প্রবণতা আছে। তবে ঘন ঘন মুখ ধোয়া ভালো অভ্যাস নয়। এতে ত্বকের আর্দ্রতা কমে যেতে পারে। এমনকি ত্বকের মধ্যে থাকা পোর বা ছিদ্রগুলোর জন্যও এটি অনেক সময় ক্ষতির কারণ হতে পারে। তাই নিয়ম মেনে সঠিকভাবে ত্বক পরিষ্কার করতে হবে। তাতে তৈলাক্ত হলেও ত্বক বারবার না ধুয়ে ভালো রাখা সম্ভব। সারা দিনে তিনবার ত্বক পরিষ্কার করা ভালো। সকালে ওঠার পরে, দিনের যেকোনো সময় ঘাম ঝরানোর পর এবং শোয়ার আগে ত্বক পরিষ্কার করার চেষ্টা করতে হবে। এই তিনবার গোসল করেও নিতে পারেন।
পর্যাপ্ত পানি ও শাকসবজি
ত্বক এমন কোষ দিয়ে তৈরি, যেগুলো ভালোভাবে কাজ করার জন্য পানি প্রয়োজন। প্রতিদিন কমপক্ষে আট গ্লাস পানি পান করলে ত্বক ভালো রাখা সম্ভব। ত্বকের পুষ্টির জন্য ফলমূল ও শাকসবজি খেতে হবে। কারণ, এগুলো শরীরে ভিটামিন, খনিজ ও অ্যান্টি-অক্সিডেন্টের ভারসাম্য রক্ষা করে।
প্রতিদিন সানস্ক্রিন
১৫ বা তার বেশি এসপিএফ থাকা সানস্ক্রিন ত্বকের ক্যানসার প্রতিরোধ করতে পারে। এটি ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে এবং ত্বকের বার্ধক্য প্রক্রিয়াকে বাধা দেয়। রোজ সকালে অথবা দিনের যেকোনো সময় বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন অথবা সানস্ক্রিন উপাদানযুক্ত পণ্য ত্বকে মেখে নিন। এমনকি যখন বৃষ্টি হচ্ছে বা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তখনো বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
৪ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৫ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৬ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৬ ঘণ্টা আগে