নতুন ভাইরাল ট্রেন্ড স্কিন ফ্লাডিং। এর মানে হলো, ত্বকের এমন যত্ন নেওয়া, যাতে শীতের শুষ্ক আবহাওয়ায়ও ত্বক ভেজা বা আর্দ্র দেখাবে। যাঁদের ত্বক অতিরিক্ত শুষ্ক, তাঁদের জন্যই মূলত এই স্কিন ফ্লাডিং টেকনিক উপযোগী।
কে-বিউটি বা কোরীয় রূপচর্চা থেকে অনুপ্রাণিত স্কিন ফ্লাডিং বিষয়টি। যেখানে ত্বকে আর্দ্রতার জোগান দেওয়ার কথা বলা হচ্ছে ধাপে ধাপে। এমনভাবে একের পর এক প্রসাধনী ব্যবহার করতে হবে, যাতে ত্বকের জলীয় ভাব বেরিয়ে যেতে না পারে। ফলে সাধারণ ময়শ্চারাইজার ব্যবহারে ত্বক যে সুফল পায়, তার চেয়ে কয়েক গুণ বেশি হবে স্কিন ফ্লাডিংয়ের কার্যকারিতা। যে কারণে এমনিতেই ত্বক উজ্জ্বল, সুন্দর এবং সতেজ দেখায়। ক্লান্তির ছাপ বা ত্বকের অবাঞ্ছিত বলিরেখা এবং বয়সের ছাপ চোখে পড়ে না।
স্কিন ফ্লাডিংয়ের ধাপগুলো হলো
ক্লিনজিং ও মিস্ট ব্যবহার
ফেসওয়াশ দিয়ে খুব ভালো করে মুখ ধুয়ে নিন। টিস্য়ু পেপার দিয়ে হালকা চেপে মুছে নিন। মুখের সব পানি মুছে ফেলবেন না। এবার হালকা ভেজা ত্বকে ফেস মিস্ট ব্যবহার করুন।
সিরাম
হায়ালুরোনিক অ্যাসিড বা ভিটামিন ‘সি’ রয়েছে এমন সেরাম ব্যবহার করুন। মুখ ভেজা থাকতেই তা ব্যবহার করতে হবে।
ময়শ্চারাইজার
সেরাম ব্যবহারের কয়েক মিনিট পর মাখতে হবে ত্বকের উপযোগী ময়শ্চারাইজার। এটি ম্যাসাজ না করে সাধারণভাবে মাখলে বেশি কার্যকর ফল পাওয়া যায়।
সূত্র: অরিজিনস ও ক্লিনিক

বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১২ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১৩ ঘণ্টা আগে
ইফতারে তেলে ভাজা বা বেশি মসলায় রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর ইফতারিতে কী রাখা যায়, তাই ভাবছেন কি? অত চিন্তা না করে রাখতে পারেন রঙিন ফলের সালাদ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এই রেসিপি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু...
১৮ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা, পুষ্টিকর খাবার এবং সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল আচরণই পারে আপনার কর্মজীবনকে রমজানেও আনন্দময় ও চাপমুক্ত রাখতে। খাদ্যাভ্যাস এবং ঘুমের রুটিন বদলে যাওয়ায় অনেক সময় ক্লান্তি ও অবসাদ ভর করে। কিন্তু মনে রাখবেন, রোজা রেখে কাজ করা মানেই কর্মদক্ষতা কমিয়ে দেওয়া নয়। সঠিক পরিকল্পনা ও মানসিক...
২০ ঘণ্টা আগে