ইফতারিতে প্রতিদিন ভাজাপোড়া খেতে খতে ক্লান্ত? পেটেও গোলমাল হচ্ছে অনেকের। একদিন হালকা ও স্বাস্থ্যকর ইফতারি তৈরি করে নিন। বিভিন্ন রকম ফল দিয়ে তৈরি করুন ফ্রুটস সালাদ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী কোহিনূর বেগম।
উপকরণ
আপেল ২টি, আঙুর ২০টি, গাজর একটি, শসা একটি, টমেটো ২টি, বিট অর্ধেক, টক দই আধা কাপ, বিট লবণ এক চা-চামচ, সাদা লবণ স্বাদমতো, টালা জিরা, শুকনা মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, পুদিনাপাতা, ধনেপাতা, কাঁচা মরিচ পেস্ট এক চা-চামচ, চাট মসলা এক চা-চামচ, সরিষার তেল সামান্য, চিনি সামান্য।
প্রণালি
সব ফল ভালো করে ধুয়ে একই রকম আকারে কেটে নিতে হবে। এবার একে একে সব উপকরণ মিশিয়ে ভালো করে মিশিয়ে সুন্দর বাটিতে ঢেলে পরিবেশন করুন।

রমজান মাস এলেই দেশের বাজারে খেজুরের সমাহার দেখা যায়। ইফতারের সময় রোজা ভাঙার প্রধান খাদ্য হিসেবে খেজুরের চাহিদা বেশি থাকে। দেশের অধিকাংশ খেজুর আমদানি করা হয় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ—বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, ওমান ও ইরাক থেকে। শুধু ধর্মীয় কারণেই নয়; পুষ্টিগুণ, স্বাদ ও...
১০ ঘণ্টা আগে
রমজান মানেই ইফতারে খেজুরের সমারোহ। সারা দিন রোজা রাখার পর শরীরের ক্লান্তি দূর করে তাৎক্ষণিক শক্তি জোগাতে খেজুরের জুড়ি মেলা ভার। পুষ্টিগুণে ঠাসা এই ফলের কিছু জাত অত্যন্ত বিলাসবহুল পণ্য হিসেবে বিবেচিত হয়, যেগুলোর দাম সাধারণের নাগালের বাইরে।
১২ ঘণ্টা আগে
সেলফোনটি আপনার শিশুকে ডিপ্রেশনের দিকে নিয়ে যাচ্ছে। কী, বিশ্বাস হচ্ছে না? হয়তো সেলফোনটিতে ভিডিও দেখে আপনার সন্তান হাসিমুখে খাবার খাচ্ছে। কিংবা আপনি যখন ব্যস্ত থাকেন, তখন সেলফোনে গেম খেলে কিংবা ভিডিও দেখে কাটে আপনার সন্তানের সময়।
১৩ ঘণ্টা আগে
রোজার মধ্য়ে যাঁরা ডায়েট করছেন, তাঁরা বিভিন্ন ধরনের সালাদ নিশ্চয় পাতে রাখছেন রোজ। আপনাদের জন্য কাবলি ছোলা দিয়ে মজাদার একটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৫ ঘণ্টা আগে