
ডিসেম্বরের হিম হিম বিকেলে চকলেট চিপস দেওয়া কুকিতে কামড়ের পর কড়া কফিতে চুমুক দিতে মন চাইতেই পারে। তবে মৌসুমি রোগবালাইকে শরীরে বাসা বাঁধতে দিতে না চাইলে স্ন্যাকসটা স্বাস্থ্যকর নিচ্ছেন কি না, সেদিকেও নজর দেওয়া চাই। শীতে বাজারে বিভিন্ন রকমের ফল ও সবজি পাওয়া যায়। সেগুলোর সংমিশ্রণেই তৈরি করে নিতে পারেন মজাদার সালাদ। আপনাদের জন্য শীতের উপাদেয় একটি সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
আনারস ১টি, পেয়ারা ১টি, শাকালু ২টি, গাজর ১টি, কাঁচা কলা ১টি, পাকা তেঁতুল ২টি, কাঁচা মরিচ ৪টি, ভাজা শুকনো মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, বিট লবণ ১ চা-চামচ, লবণ ও চিনি স্বাদমতো, পুদিনাপাতা কুচি ৪ টেবিল চামচ।
প্রণালি
আনারস, শাকালু, গাজর, কাঁচা কলা খোসা ফেলে ছোট টুকরো করে নিন। খোসাসহ পেয়ারা (বিচি ফেলে) একই নিয়মে কেটে নিন। এবার সব উপকরণ একসঙ্গে মেখে নিলেই তৈরি হয়ে যাবে শীতের বিকেলে খাওয়ার জন্য স্বাস্থ্যকর সালাদ।

কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
২২ মিনিট আগে
বিউটি কিংবা রূপচর্চার জগতে প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন্ড আসে—কখনো ম্যাট লুক, কখনো বা গ্লিটারি মেকআপ। তবে এবারের ট্রেন্ডটি একটু ভিন্ন এবং বেশ আরামদায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটক অথবা ইনস্টাগ্রাম স্ক্রল করলেই এখন চোখে পড়ছে থলথলে, কাচের মতো স্বচ্ছ আর জেলির মতো দেখতে কিছু প্রসাধনী।
১ ঘণ্টা আগে
বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৫ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১৬ ঘণ্টা আগে