
রোজেলার আচার তৈরি করে রাখলে কিন্তু প্রায়ই রাতের খাবার নিয়ে ভাবতে হয় না। ঘন ডাল, ডিমভাজা আর রোজেলার আচার দিয়েই ব্যস্ত কোনো রাত পার করে দেওয়া সম্ভব। কি তৈরি করবেন এই রোজেলার আচার? রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
রোজেলা ২০০ গ্রাম, লাল চিনি ২০০ গ্রাম, শুকনা মরিচ আস্ত দুটি, তেজপাতা দুটি, আস্ত পাঁচফোড়ন ১ চা-চামচ, পাঁচফোড়ন গুঁড়া ১ টেবিল চামচ, শুকনা মরিচ টালা গুঁড়া ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, বিটলবণ আধা চা-চামচ, সিরকা আধা কাপ, সরিষার তেল ১ কাপ, দেশি রসুনের কোয়া ১ কাপ।
প্রণালি
রোজেলার দানা ফেলে পাপড়িগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিন। রসুনের কোয়ার খোসা ছাড়িয়ে নিন। কড়াইয়ে সরিষার তেল গরম হলে আস্ত শুকনা মরিচ, আস্ত পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে ফোড়ন দিন। পরে রসুন দিয়ে সামান্য নেড়ে নিন। ফুটে উঠলে লবণ এবং বিটলবণ দিন। সিরকা দিয়ে নেড়ে নিন। আবারও ফুটে উঠলে রোজেলার পাপড়ি, লাল চিনি দিয়ে নেড়েচেড়ে রান্না করুন কিছুটা সময়। পরে শুকনা মরিচ টালা গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া দিয়ে নেড়েচেড়ে রান্না করুন। আচারের পানি শুকিয়ে, তেল ভেসে এলে লবণ দেখে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল রোজেলার টক-ঝাল মিষ্টি আচার।

বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১০ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১১ ঘণ্টা আগে
ইফতারে তেলে ভাজা বা বেশি মসলায় রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর ইফতারিতে কী রাখা যায়, তাই ভাবছেন কি? অত চিন্তা না করে রাখতে পারেন রঙিন ফলের সালাদ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এই রেসিপি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু...
১৬ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা, পুষ্টিকর খাবার এবং সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল আচরণই পারে আপনার কর্মজীবনকে রমজানেও আনন্দময় ও চাপমুক্ত রাখতে। খাদ্যাভ্যাস এবং ঘুমের রুটিন বদলে যাওয়ায় অনেক সময় ক্লান্তি ও অবসাদ ভর করে। কিন্তু মনে রাখবেন, রোজা রেখে কাজ করা মানেই কর্মদক্ষতা কমিয়ে দেওয়া নয়। সঠিক পরিকল্পনা ও মানসিক...
১৮ ঘণ্টা আগে