আমাদের দেশে রোজায় ইফতারিতে ছোলার কোনো না কোনো খাবার থাকে। ছোলা ভুনার সঙ্গে মুড়ি, চপ, বেগুনি সহযোগে খাওয়া হয় মোটামুটি সব মুসলিম বাড়িতে। প্রোটিনে ভরপুর ছোলা দিয়ে ভিন্নধর্মী আরও অনেক ধরনের খাবার তৈরি করা যায় খুব সহজে।
ছোলার প্যাটির বার্গার
এই রোজায় যাঁরা ভাবছেন ওজনটাও নিয়ন্ত্রণে থাকুক, তাঁরা মাংসের পরিবর্তে বার্গারে ছোলার তৈরি প্যাটি পুরে দিন। সারা দিন রোজা রাখার পর ইফতারিতে চিলি সস দিয়ে এই বার্গার খেতে মন্দ লাগবে না।
উপকরণ
সেদ্ধ ছোলা, লেবুর খোসা কুচি, লেবুর রস, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ডিম, লবণ, জিরাগুঁড়া, টোস্টের গুঁড়া, লেটুসপাতা, বানরুটি, টমেটো স্লাইস।
প্রণালি
একটা বড় পাত্রে সেদ্ধ ছোলা ভালোভাবে মথে পেস্ট করে নিন। এরপর তাত লেবুর খোসা কুচি, লেবুর রস, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ডিম, লবণ ও জিরাগুঁড়া দিয়ে ভালোভাবে মেশান। এবার প্যাটি তৈরি করুন। এবার একটা প্লেটে ব্রেডক্রাম্ব বা টোস্টের গুঁড়া ঢেলে এই প্যাটিগুলোর এপিঠ-ওপিঠ ভালোভাবে মেখে নিন। এবার এই প্যাটিগুলো ২০ মিনিট ফ্রিজে রাখুন। চুলায় প্যান বসিয়ে তেল গরম করে এক এক করে প্যাটিগুলো ছেড়ে দিতে হবে। মাঝারি আঁচে ভাজতে হবে, যেন পুড়ে না যায়। এরপর বানরুটির মাঝখানে লেটুসপাতা বসিয়ে তার ওপর ভাজা প্যাটি দিয়ে ওপরে টমেটো স্লাইস বসিয়ে দিলেই হয়ে যাবে ছোলার প্যাটির বার্গার।
ম্যাক্সিকান র্যাপ
একঘেয়ে খাবার থেকে বেরিয়ে আসতে এই ম্যাক্সিকান র্যাপটি তৈরি করতে পারেন। মুখরোচক এই খাবারটি স্বাদ বদলের সঙ্গে উদরপূর্তিও করবে।
উপকরণ
ছোলা সেদ্ধ, অলিভ অয়েল, লবণ, জিরা গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, অ্যাভোকাডো কুচি, লেবুর রস, লবণ, ধনেপাতা কুচি, টক দই, মরিচ কুচি, রুটি, লেটুস পাতা।
প্রণালি
ছোলা সেদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। একটা বড় পাত্রে সেদ্ধ ছোলা, অলিভ অয়েল, লবণ, জিরা গুঁড়া ও চিলিফ্লেক্স বা শুকনা মরিচের গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার বেকিং ট্রেতে এই মিশ্রণটি ঢেলে ওভেনে ২০ থেকে ২৫ মিনিট বেক করে নিতে হবে। আলাদা পাত্রে অ্যাভোকাডো কুচি, লেবুর রস, লবণ ও ধনেপাতা কুচি ভালোভাবে এক সঙ্গে মেখে নিতে হবে। এবার রুটির ওপর লেটুস দিয়ে তার ওপর বেক করা ছোলা দিতে হবে। এরপর ফেটানো টক দই ও অ্যাভোকাডোর মিশ্রণে মরিচ কুচি ছড়িয়ে রুটিটা দুই ভাঁজ করে পরিবেশ করলেই হয়ে যাবে।
ছোলার মরক্কান স্যুপ
এই গরমে শরীরে পানির চাহিদা পূরণে ইফতারিতে রাখতে পারেন ছোলার মরক্কান স্যুপ। এই স্যাপ শরীরে শক্তি জোগাবে। এই স্যুপ তৈরির জন্য খুব বেশি সময়েরও প্রয়োজন নেই।
উপকরণ
সেদ্ধ ছোলা, টমেটো, ধনেপাতা, সেদ্ধ শিমের বিচি, পেঁয়াজ কুচি, সেলেরি, জিরা, গোলমরিচ গুঁড়া, লবণ, লেবুর রস ও লেবুর খোসা।
প্রণালি
বড় কড়াইতে তেল গরম করুন। এরপর তাতে পেঁয়াজ কুচি ও সেলেরি কাটা ঢেলে নরম হওয়া পর্যন্ত নাড়ুন। এক চিমটি জিরা দিয়ে আরও এক মিনিট নাড়ুন। এরপর তাতে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা ও টমেটো ঢেলে দিন। তিন থেকে চার মিনিট নেড়ে গোলমরিচ গুঁড়া দিয়ে নেড়ে ঢেকে রাখতে হবে ৮ থেকে ১০ মিনিট। এবার এতে গরম পানি যোগ করুন। কতটুকু ঘন স্যুপ খাবেন তার ওপর নির্ভর করবে এই পানির পরিমাণ। এবার এতে আধা সেদ্ধ শিমের বিচি যোগ করতে পারেন। এরপর দিতে হবে স্বাদমতো লবণ। সবকিছু ভালোভাবে রান্না হয়ে গেলে লেবুর রস যোগ করে আরও দুই মিনিট চুলায় রাখতে হবে। হয়ে গেলে ওপরে লেবুর খোসা কুচি ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন মরোক্কান স্টাইলে রান্না করা স্যুপ।
কাবুলি ছোলার সালাদ
চিরাচরিত ছোলা ভুনা দিয়ে ইফতার না করে মাঝে মাঝে কাবুলি ছোলা দিয়ে তৈরি প্রোটিন সালাদ দিয়েও ইফতার করতে পারেন। পোট ভালো রাখতে ও শরীরে পুষ্টির জোগান দিতে এর জুড়ি নেই।
উপকরণ
মুরগির মাংস, স্বাদমতো লবণ, গোল মরিচের গুঁড়া, ধনেপাতা, সয়া সস, টমেটো, শসা, বিট রুট, পেঁয়াজ কুচি, আদা কুচি, ক্যাপসিকাম।
প্রণালি
এই সালাদ তৈরির জন্য প্রথমে মুরগির মাংসের সঙ্গে স্বাদমতো লবণ, গোল মরিচের গুঁড়া, ধনেপাতা, আর সয়া সস মিশিয়ে হালকা ভেজে নিতে হবে। এর পরে সেদ্ধ করা ছোলা সামান্য ভেজে নামিয়ে নিতে হবে। তারপর একটি বাটিতে কেটে রাখা টমেটো, শসা, বিট রুট, পেঁয়াজ কুচি, আদা কুচি, গোল মরিচের গুঁড়া, ধনেপাতা কুচি, সামান্য লবণ মিশিয়ে তাতে ভেজে রাখা মাংস আর ছোলা ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হবে কাবুলি ছোলার সালাদ। চাইলে এতে ক্যাপসিকামও ব্যবহার করা যায়।
সূত্র ও ছবি: বিবিসি গুড ফুড

বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১০ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১১ ঘণ্টা আগে
ইফতারে তেলে ভাজা বা বেশি মসলায় রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর ইফতারিতে কী রাখা যায়, তাই ভাবছেন কি? অত চিন্তা না করে রাখতে পারেন রঙিন ফলের সালাদ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এই রেসিপি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু...
১৬ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা, পুষ্টিকর খাবার এবং সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল আচরণই পারে আপনার কর্মজীবনকে রমজানেও আনন্দময় ও চাপমুক্ত রাখতে। খাদ্যাভ্যাস এবং ঘুমের রুটিন বদলে যাওয়ায় অনেক সময় ক্লান্তি ও অবসাদ ভর করে। কিন্তু মনে রাখবেন, রোজা রেখে কাজ করা মানেই কর্মদক্ষতা কমিয়ে দেওয়া নয়। সঠিক পরিকল্পনা ও মানসিক...
১৮ ঘণ্টা আগে