দিন দিন গরম বাড়ছে। সকাল বা বিকেলের নাশতায় ভাজাভুজির পরিবর্তে শরীর ঠান্ডা করা খাবারের কথাই ভাবছেন? বিভিন্ন ধরনের ফল দিয়ে খেতে পারেন দই-চিড়া। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ
লাল চিড়া দুই কাপ, মিষ্টি দই এক কাপ, টক দই আধা কাপ, নলেন গুড় ২-৪ টেবিল চামচ, কিউই একটা, মালটা একটা, স্ট্রবেরি ছয়টা, পানি ২ কাপ।
প্রণালি
লাল চিড়া ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন। ফল ধুয়ে কেটে রাখুন। সার্ভিং ডিশে ভেজানো চিড়া রেখে মিষ্টি দই, টক দই, স্ট্রবেরি, মালটা, কিউই নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল গরমের আরামের খাবার।

ঘ্রাণ বা গন্ধ আমাদের ইন্দ্রিয়গুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে গভীরভাবে আবেগের সঙ্গে যুক্ত। আমরা যখন কোনো ঘ্রাণ নিই, তখন সেই ঘ্রাণ সরাসরি মস্তিষ্কের লিম্বিক সিস্টেমে পৌঁছে যায়—যেখানে আমাদের আবেগ ও স্মৃতির বসবাস। অন্য ইন্দ্রিয়গুলোর ক্ষেত্রে, যেমন দেখা বা শোনার মতো বিষয়গুলো আগে মস্তিষ্কের...
২ ঘণ্টা আগে
আজ আপনার আত্মবিশ্বাস এভারেস্টের চূড়া স্পর্শ করবে। আয়নায় নিজেকে দেখে মনে হতে পারে, ‘আমিই তো আসল হিরো!’ অফিসে আপনার কাজ দেখে সহকর্মীরা মনে মনে হিংসা করলেও মুখে ‘হুজুর হুজুর’ করবে। তবে সাবধান! বসের সামনে বেশি ডাঁট দেখাতে গিয়ে বিপদ ডেকে আনবেন না।
১৬ ঘণ্টা আগে
মাথার ত্বকে চুলকানি বা ‘ইচি স্ক্যাল্প’ খুবই সাধারণ, কিন্তু বিরক্তিকর একটি সমস্যা। খুশকি, উকুন, অতিরিক্ত শুষ্কতা কিংবা ঘাম থেকে হওয়া ছত্রাক সংক্রমণের কারণে এই সমস্যা হয়ে থাকে। অনেক সময় চুলকানি এতটাই বেড়ে যায় যে, স্বাভাবিক জীবনধারা ব্যাহত হয়। তবে বাজারের দামি রাসায়নিক পণ্যের ওপর নির্ভর না করে আপনার হা
১৬ ঘণ্টা আগে
দারিদ্র্য, সংগ্রাম আর অদম্য ইচ্ছাশক্তির গল্পে ভরপুর এক জীবনের নাম ডেভিড ওয়ালেনটাস। একসময় যিনি খাবারের জন্য নিজের রক্ত বিক্রি করেছিলেন, সেই মানুষটিই আজ বিলিয়ন ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্যের মালিক।
১ দিন আগে