চিপস হয় সাধারণত আলু থেকে। জাপানিরা কচু থেকেও সুস্বাদু চিপস তৈরি করেন। তবে দেশে তৈরি হচ্ছে জাতীয় ফল কাঁঠালের চিপস। বাজারের হরেক রকম মুখরোচক চিপসের স্বাস্থ্যঝুঁকি নিয়ে তুমুল আলোচনার মাঝে এটিকে স্বস্তিদায়ক বলছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) গবেষকেরা এই কাঁঠালের চিপস তৈরি করেছেন। বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অ্যাপ্লাইড ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের গবেষকেরা কাঁঠাল থেকে তৈরি করেছেন প্রোটিন সমৃদ্ধ চিপস। এই চিপস ১০০ গ্রামের প্যাকেটে বিশ্ববিদ্যালয়টির মূল ফটকে স্থাপিত ‘সিভাসু ফুড আউটলেট’–এ বিক্রি করা শুরু হয়েছে। কাঁচা কাঁঠালের কোয়া ও বীজ থেকে তৈরি করা হয় এই চিপস।
কাঁঠালের চিপস তৈরির প্রকল্পে নেতৃত্ব দেওয়া সিভাসুর অ্যাপ্লাইড ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের প্রধান মোহাম্মদ মজিবুল হক জুয়েল বলেন, প্রোটিন মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান। বর্তমান বাজারে প্রচলিত চিপস মূলত কার্বোহাইড্রেট সমৃদ্ধ। যা শরীরের জন্য ক্ষতিকর। কাঁঠাল যেহেতু প্রোটিন সমৃদ্ধ ফল, তাই কাঁঠাল থেকে তৈরি চিপসের মাধ্যমে মানুষের প্রোটিনের চাহিদা কিছুটা হলেও পূরণ করার প্রয়াসে আমাদের এ উদ্যোগ। ভবিষ্যতে এ উদ্যোগ আরও বড় পরিসরে শুরু হবে বলে আশা করছি। এই ধরনের প্রকল্পের মাধ্যমে কাঁঠালের অপচয় রোধ হবে বলেও মনে করেন তিনি।
কাঁঠাল একটি দ্রুত পচনশীল মৌসুমি ফল। এই চিপস তৈরির মাধ্যমে কাঁঠালের অপচয় রোধ করে সারা বছর কাঁঠালের পুষ্টিও পাওয়া সম্ভব। এ ছাড়া অন্যান্য কার্বোহাইড্রেট সমৃদ্ধ চিপসে যেখানে অ্যাক্রিলামাইড (কারসিনোজেনিক পদার্থ-যা ক্যানসারের ঝুঁকি বাড়ায়) থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে, সেখানে এই কাঁঠালের চিপসে অ্যাক্রিলামাইড থাকার সুযোগ একেবারেই কম বলে জানালেন মোহাম্মদ মুজিবুল হক জুয়েল।
সিভাসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল বলেন, পুষ্টিগুণ সমৃদ্ধ ফল কাঁঠাল। বর্তমান প্রজন্মের মাঝে কাঁঠাল খাওয়ার প্রতি অনীহা দেখা যাচ্ছে। চিপস উৎপাদনের মাধ্যমে এই পুষ্টিগুণ সমৃদ্ধ ফলটি মানুষের পুষ্টির চাহিদা পূরণ করতে পারে।
একই বিষয়ে ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. ফেরদৌসি আকতার বলেন, ‘কাঁঠাল থেকে প্রোটিন সমৃদ্ধ চিপস তৈরি’ মানুষকে পুষ্টি সমৃদ্ধ করার প্রচেষ্টার অংশ। এটা দেশের মানুষের পুষ্টির নিরাপত্তায় ভূমিকা রাখবে।

আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৯ মিনিট আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
১ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১ ঘণ্টা আগে
আমার মুখের ত্বকে দু-একটা ব্রণের দাগ ছাড়া তেমন কোনো দাগ নেই। তবে প্রতিবার ফেয়ার পলিশ করার পর চিকবোনের কাছে কালচে ছোপ দেখা যায়। কয়েক দিন পর আবার আবছা লাগে দাগটা। এটা কী? আমার কি মেছতা হতে যাচ্ছে?
২ ঘণ্টা আগে