বড় ডিসপ্লের নতুন ফোরজি স্মার্টফোন বাজারে ছেড়েছে প্রযুক্তিপণ্যের দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। যার মডেল ‘প্রিমো এনএফফাইভ’। আকর্ষণীয় ডিজাইনের ট্রিপল ক্যামেরার ফোনটিতে রয়েছে শক্তিশালী র্যাম-রম ও ব্যাটারি।
কার্বন ব্ল্যাক, আর্থ ব্লু, এমারেল্ড গ্রিন এবং প্যাস্টেল পার্পেল-এই চারটি ভিন্ন রঙে ফোনটি বাজারে এসেছে। দাম মাত্র ৯,৬৯৯ টাকা।
অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে পরিচালিত স্মার্টফোনটির প্রয়োজনীয় পাওয়ার ব্যাক-আপের জন্য রয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি।
‘প্রিমো এনএফফাইভ’ মডেলের স্মার্টফোনে ব্যবহৃত হয়েছে ৬.৮২ ইঞ্চির বিশাল পর্দা। ২০:৯ রেশিওর এইচডি প্লাস ইনসেল আইপিএস ওয়াটারড্রপ নচ ডিসপ্লের রেজুলেশন ১৬৪০ বাই ৭২০ পিক্সেল। ফলে ছবি বা ভিডিও দেখা, গেম খেলা কিংবা ইন্টারনেট ব্রাউজিংয়ে মিলবে আনন্দময় অভিজ্ঞতা। গ্রাহক হাতের মুঠোয় মুভি থিয়েটারের স্বাদ পাবেন।
নতুন এই ফোনের প্রয়োজনীয় গতি নিশ্চিতে আছে ১.৮ গিগাহার্জের ১২ ন্যামোমিটার হেলিও এ২০ কোয়াডকোর প্রসেসর। প্রাণবন্ত ভিডিও ও গেমিং অভিজ্ঞতা দিতে গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে পাওয়ার ভিআর জিই৮৩০০। ৩ জিবি র্যামের সঙ্গে প্রয়োজনীয় ফাইল এতে সংরক্ষণে রয়েছে ৩২ জিবি স্টোরেজ। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ/২.০ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির অটোফোকাস এইচডি ট্রিপল ক্যামেরা। ৫পি লেন্স সমৃদ্ধ এর ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরায় রয়েছে ১/৩.০৬ ইঞ্চির সেন্সর। ফলে উজ্জ্বল, ঝকঝকে রঙিন ছবি পাবেন গ্রাহক। আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
ডুয়াল ফোরজি সিম সাপোর্টেড ফোনটির মেমোরি কার্ডের জন্য রয়েছে আলাদা স্লট। কানেক্টিভিটির জন্য আছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৫.০, ওটিএ, ওয়্যারলেস ডিসপ্লে, ল্যান হটস্পট এবং ওটিজি সুবিধা। সেন্সর হিসেবে আছে জিপিএস, এ-জিপিএস নেভিগেশন, অ্যাকসিলারোমিটার (থ্রিডি), ওরিয়েন্টশন, লাইট (ব্রাইটনেস), প্রোক্সিমিটি ইত্যাদি।
বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনে ক্রেতারা পাচ্ছেন বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন ক্রয়ের ৩০ দিনের মধ্যে যেকোনো ধরনের ত্রুটিতে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হচ্ছে।

ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৪২ মিনিট আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১ ঘণ্টা আগে
আমার মুখের ত্বকে দু-একটা ব্রণের দাগ ছাড়া তেমন কোনো দাগ নেই। তবে প্রতিবার ফেয়ার পলিশ করার পর চিকবোনের কাছে কালচে ছোপ দেখা যায়। কয়েক দিন পর আবার আবছা লাগে দাগটা। এটা কী? আমার কি মেছতা হতে যাচ্ছে?
১ ঘণ্টা আগে
ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১৪ ঘণ্টা আগে